চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডে প্রশংশিত ‘দি আনওয়ান্টেড টুইন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: দি আনওয়ান্টেড টুইন সিনেমার পোস্টার, সেন্সর বোর্ডে প্রশংসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ নির্মাতা নানজীবা খান নির্মাণ করেছেন ‘দি আনওয়ান্টেড টুইন’। চলচ্চিত্রটি সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

নির্মাতা জানান, গত ৪ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। বোর্ড ছবিটিকে বিনা কর্তনে সেন্সর দিতে সম্মত হয়েছে। বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো জসীম উদ্দিন ‘দি আনওয়ান্টেড টুইন’-এর সেন্সর প্রাপ্তির খবরটি নিশ্চিত করেছেন।

নানজীবা খান জানান, মুশফিকুর রহমান গুলজার, ড্যানি সিদাক সহ বেশ কয়েকজন ফোন করে শুভ কামনা জানিয়েছেন। এটিই আমার জন্য অনেক বড় পাওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

‘দি আনওয়ান্টেড টুইন’-কে পরীক্ষামূলক সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) প্রকল্প বলছেন পরিচালক নানজীবা খান। যেখানে জাতিসংঘ ঘোষিত ১৭ টি এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) কে কেন্দ্র করে ২০০ টি সামাজিক সমস্যা প্রামাণ্যচিত্র ও ফটোশুটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এখানে ববি হক, ব্যারিস্টার তুরিন আফরোজ, জ ই মামুন, মারিয়া নূর, শিমুল মোস্তফা, শম্পা রেজা, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাখাওয়াত মুন, জিতু আহসান, সানারাই দেবী সানু, অন্তু করিম, তৌহিদ আফ্রিদি, দেবাশিষ বিশ্বাস, তানজিব সারোয়ার, আরজে নীরবসহ দেশের বিভিন্ন অঙ্গনের ২০০ জন ব্যক্তি অংশ নিয়েছেন। এটি নানজীবা ব্যক্তি উদ্যোগে করা একটি প্রকল্প হলেও এর সঙ্গে ৪১টি কর্পোরেট প্রতিষ্ঠান নানাভাবে সহায়তা করেছে বলে জানিয়েছেন নানজীবা।

পরিচয়হীন শিশু ও বয়সন্ধিকালে নারী উন্নয়নের বিষয়টিকে কেন্দ্র করে নির্মিত চলচিত্রতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, তানহা তাসনিয়া, ববি হক, শামস সুমন, আফসানা মিমি, দিলারা জামান, বন্য্যা মির্জা, ডঃ এনামুল হক, ওয়াহিদা মল্লিক জলি সহ একঝাঁক তারকা।

তিনি বলেন, প্রকল্পটির ‘দি আনওয়ান্টেড টুইন’ নামকরণের কারণে প্রথমেই মনে হয় এটি যমজ মানুষদের গল্প। কিন্তু এটা একদমই ভুল। আক্ষরিক অর্থে আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত। ‘দি আনওয়ান্টেড টুইন’ মানে মানুষের লুকায়িত ‘দ্বৈত সত্তা’। তাই আমরা চেহারা দুই ভাগ করে কাজ করছি। এতে ফেইস আর্ট, প্রপ্স ও গ্রাফিক্সের সহায়তায় ২০০টি ইস্যু তুলে ধরতে চেয়েছেন নানজীবা।

নির্মাতা জানান, অন্বেষা প্রকাশন ২০০ টি ছবির সংকলন আকারে একটি ম্যাগাজিন বের করবে। ছবিগুলো এ মাস থেকে ফেসবুকে প্রকাশ করা হবে। অন্যদিকে প্রামাণ্যচিত্রটি ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘জুরি মেনশন ডকুমেন্টারি ফিল্ম’ হিসেবে পুরষ্কার পেয়েছে।

Tags: আফসানা মিমিওয়াহিদা মল্লিক জলিকাজী নওশাবা আহমেদতানহা তাসনিয়াদিলারা জামানববি হকশামস সুমনসেন্সর বোর্ড
Previous Post

অডিশনের মাধ্যমে বামবায় নতুন সদস্য সংগ্রহ শুরু

Next Post

টুইটারকে ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করতে বলল ভারত সরকার

Next Post
ট্রাকের মিছিলে ভারতের কৃষকদের সমর্থনে বিভিন্ন পতাকা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারকে ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করতে বলল ভারত সরকার

বলিউড সিনেমা কেজিএফ ২ এর পোস্টার, প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চড়া দামে ‘কেজিএফ ২’ এর বিদেশি সত্ত্ব বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT