চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে যাচ্ছে শাকিবের ‘নাকাব’, মুক্তি ২৮ সেপ্টেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

‘পাষাণ’ ছবির বিনিময়ে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির কথা ছিলো ২১ সেপ্টেম্বর। কিন্তু আমদানি জটিলতায় বাংলাদেশে মুক্তি পায়নি ছবিটি। অবশেষে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে।

আদমানি চুক্তির ভিত্তিতে ছবিটি তথ্য মন্ত্রণালয়ের মুক্তি পাওয়ার পর এবার সেন্সরে যাচ্ছে ‘নাকাব’। বাংলাদেশে ‘নাকাব’ আমদানি করে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। আজ অথবা কাল সেন্সরে জমা দেব ‘নাকাব’। তিনি বলেন,  আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, গত ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘নাকাব’। ভারতীয় গণমাধ্যম ইনাডু ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নাকাব’।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘নাকাব’ প্রদর্শনের জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহী। সেজন্য গতমাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই তারা বুকিং দিচ্ছেন। তিনি বলেন, ঈদের পর থেকে দেশের হলগুলো ছবি খরায় ভুগছে। ‘নাকাব’ দিয়ে সেই খরা কিছুটা হলেও পোষাবে।

হাইভোল্টেজ ‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’-এর মাধ্যমে প্রথমবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ছবিতে দেখা যাবে কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজিব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

পশ্চিমবঙ্গে হলগুলোতে ২১ সেপ্টেম্বর বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর ‘মান্টো’ এবং শহীদ কাপুরের ‘বাত্তিগুল মিটার চালু’। ওই দুই বলিউডের ছবির সঙ্গে চলছে ঢাকাই ‘সুপার হিরো’ অভিনীত ‘নাকাব’।

Tags: আবদুল আজিজনাকাবলিড বিনোদনশাকিব খান
Previous Post

ডুব গেল অস্কারে

Next Post

ইশারাভাষীদের জন্য থাকতে হবে পূর্ণ শ্রদ্ধা

Next Post

ইশারাভাষীদের জন্য থাকতে হবে পূর্ণ শ্রদ্ধা

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT