চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে জমা পড়েছে ‘শাহেনশাহ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 10, মার্চ 2019
in বিনোদন
A A

মুক্তির অনুমতি পেতে সেন্সর বোর্ডে জমা পড়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ছবি ‘শাহেনশাহ’। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার। আজ (রবিবার) দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৭ মার্চ) ‘শাহেনশাহ’ সেন্সরে জমা পড়ে। মঙ্গলবার (১২ মার্চ) ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে।’ 

‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত (নবাগত)। গত ২৩ অক্টোবর শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবির শুটিং শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। ছবির শুটিং শেষ করে নির্মাতা রনি বলেছিলেন, ‘শাহেনশাহ’ একটি স্মার্ট সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের ‘শাহেনশাহ’।

নির্মাণের শুরু থেকেই আলোচনার টেবিলে ‘শাহেনশাহ’। বিশেষ করে ছবির টিজার ও একটি গান প্রকাশের পর দর্শকদের মাঝে আরও বেশি আগ্রহ তৈরি করে। টিজার ইঙ্গিত দেয়, শাহেনশাহ হতে যাচ্ছে হাইভোল্টেজ ছবি। অন্যদিকে, মাত্র ১৫ দিনে ইউটিউব থেকে এ ছবির ‘রসিক আমার’ গানটি দেখেছেন প্রায় ৩৯ লাখ দর্শক। গান দেখে নিজেদের ইতিবাচক অনুভূতি জানিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির ‘শাহেনশাহ’র বাকি পোস্টার, ও গান প্রকাশ হবে। আর এর মাধ্যমে চলতি বছর প্রথম রুপালি পর্দায় আসছেন ঢালিউড বাদশা শাকিব খান, সঙ্গে থাকছেন নুসরাত ফারিয়া ও রোদেলা। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমিকে।

‘শাহেনশাহ’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। নির্মাতা শামীম আহমেদ রনি আগেই ঘোষণা দিয়েছেন, আগামী ২২ মার্চ দেশব্যাপী ‘শাহেনশাহ’ মুক্তি পাবে।

Tags: নুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশামীম আহমেদ রনিশাহেনশাহসেন্সর বোর্ড
Previous Post

১২ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার ২০১৯’ এ ভূষিত

Next Post

দেড় শতাধিক আরোহী নিয়ে ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

Next Post
উড়োজাহাজ বিধ্বস্ত-ইথিওপিয়া

দেড় শতাধিক আরোহী নিয়ে ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

এবার কম্বোডিয়ায় ‘ইতি, তোমারই ঢাকা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT