চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরের অপেক্ষায় ‘রেহানা মরিয়ম নূর’, অক্টোবরে মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
মরিয়মের গন্তব্যের জন্য প্রস্তুত, আন্তর্জাতিক যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। গেল রবিবার সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি।

এই সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘রবিবারে দরকারি ডকুমেন্টসহ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিলেও কিছুটা টেকনিক্যাল সমস্যার কারণে সিনেমাটির প্রদর্শন হয়নি।’

তিনি বলেন, ‘সেন্সর বোর্ডে আমাদের সিনেমার সিডিটি চালাতে গিয়ে সমস্যার কথা জানতে পারি। পরে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নতুন করে পেনড্রাইভে আবার সিনেমাটি জমা দিয়েছি।’

খুব শিগগির সেন্সর ছাড়পত্র পাওয়ার আশায় আছেন ‘রেহানা মরিয়ম নূর’ টিম। এই নির্বাহী প্রযোজক জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ডাক পেয়েছে বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

Tags: আজমেরী হক বাঁধনকানকান চলচ্চিত্র উৎসববাঁধনবাংলাবুসানরেহানা মরিয়ম নূরলন্ডনলিড বিনোদনসিনেমাসেন্সর
Previous Post

অনলাইন নিউজপোর্টালের শৃঙ্খলায় হাইকোর্টের নির্দেশনা সহায়ক: তথ্যমন্ত্রী

Next Post

দেশে প্রথমবারের মতো অ্যাপে লাইভ দেখে কেনাকাটা

Next Post
বাংলাদেশের প্রথমবারের মতো অ্যাপে লাইভ দেখে কেনাকাটা, নারী দর্শক আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো অ্যাপে লাইভ দেখে কেনাকাটা

‘পারসোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট’: আইনটি আসলে কেন তৈরি হচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT