চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেন্টমার্টিন বিষয়ে ভুল স্বীকার করে সংশোধন শুরু করেছে মিয়ানমার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 07, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন করে তাড়িয়ে দেবার পর এবার সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মিথ্যাচার শুরু করেছে মিয়ানমার। দ্বীপের কিছু অংশ তাদের দাবি করে দেশটির জনসংখ্যা বিষয়ক এক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এরইমধ্যে এই অপচেষ্টার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি জানিয়েছেন, মিয়ানমার তাদের ভুল স্বীকার করে সংশোধন শুরু করেছে। নির্দিষ্ট সময়ে তা সম্পূর্ণ না হলে পরবর্তী পদক্ষেপ নিবে সরকার।

ক্সবাজারের কাছাকাছি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ব্রিটিশ শাসনামলে ১৯৩৭ সালে, যখন বার্মা ও ভারত ভাগ হয়, তখন দ্বীপটি ভারতে পড়েছিল। ১৯৪৭ সালে, দেশভাগের সময় সেন্টমার্টিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ সালে, স্বাধীনতার পর থেকেই এটি বাংলাদেশের। ১৯৭৪ সালে, সেন্টমার্টিনকে এই ভূখণ্ডের অংশ হিসেবেই মিয়ানমারের সাথে সমুদ্র সীমা চুক্তি হয়।

২০১৭ সালে, মিয়ানমারের বিপক্ষে সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে, সেন্টমার্টিন পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডের। এরপরেও সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করে মিথ্যা প্রচারণা করে মিয়ানমার। শনিবার এই দাবি প্রত্যাখ্যান করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ লুইন ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার দুপুরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির এক সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। পরে এই কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি জানান, ভুল স্বীকার করেছে মিয়ানমার।

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে কূটনৈতিক পর্যায়ে আরও কঠোর হওয়ার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: মিয়ানমাররোহিঙ্গাসেন্টমার্টিন দ্বীপসেমি লিড
Previous Post

চিকিৎসকদের সেবার মান বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

এবার সরাসরি গ্রাহকদের অভিযোগ শুনলেন গ্রামীণফোন সিইও

Next Post

এবার সরাসরি গ্রাহকদের অভিযোগ শুনলেন গ্রামীণফোন সিইও

সেন্টমার্টিনে তরুণদের ‘পরিষ্কার অভিযান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT