চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে মানববন্ধন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:23 অপরাহ্ন 11, অক্টোবর 2020
in কক্সবাজার, জনপদ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধকরণ ও নিবন্ধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)। এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

রোববার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এক স্মারকলিপি দেন।

টুয়াকের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ বলেন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতিদিন ১২৫০ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমণে না আসার পাশাপাশি দেশীয় পর্যটক কক্সবাজার ভ্রমণে বিমুখ হবে। এতে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ ব্যবসা ক্ষতি হওয়ার সাথে সাথে হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠা কক্সবাজার পর্যটন ব্যবসার ক্ষতি সাধিত হবে। সেন্টমার্টিন দ্বীপকে ঘিরে পর্যটক ভ্রমণ সেবা প্রদানের মাধ্যমে দুই শতাধিক ট্যুর অপারেটর ও পাঁচ শতাধিক গাইড এবং লক্ষাধিক পর্যটকসেবি কর্মকর্তা-কর্মচারী তাদের কর্মসংস্থান হারাবে।

টুয়াক সভাপতি তোফায়েল আহম্মেদ বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য মন্ত্রণালয়ে বসে একটি চক্র এই হটকারি সিদ্ধান্ত নিয়েছে। তারা বিশ্বের নন্দিত পর্যটন নগরীকে কক্সবাজারকে পিছিয়ে দিয়ে কুয়াকাটা ও সুন্দরবনকে প্রমোট করার অপচেষ্টা করছে।

তিনি বলেন, পর্যটনকে ভালবেসে বাৎসরিক মাত্র ৫ মাস ব্যবসা করার ঝুঁকি নিয়ে উদ্যোগক্তাগণ হাজার কোটি টাকা বিনিয়োগ করেন। এই হটকারি ও কক্সবাজারের পর্যটন ধ্বংসকারী সিদ্ধান্ত প্রত্যাহার না হলে এই বিনিযোগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। পাশাপাশি কর্মরত তিন লক্ষাধিক মানুষ ব্যবসা ও কর্মসংস্থান হারাবে। মানুষ মারা এই সিদ্ধান্ত আমরা কখনো মেনে নেবো না। অচিরেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর কর্মসূচী দেয়া হবে। প্রয়োজনের প্রাণ দেবো।

সেন্টমার্টিনের পর্যটন সীমিত করা হলে স্থানীয় জনগণ পূর্বের অবস্থায় ফিরে গিয়ে সমুদ্র হতে মাছ আহরণ, প্রবাল উত্তোলন, প্রবাল পাথরকে নির্মাণ কাজে ব্যবহার, মাছের অভয়ারণ্য ধ্বংস, শামুক-ঝিনুক সংগ্রহ করে নানা উপায়ে জীবিকা নির্বাহ করবে। এতে দ্বীপের পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হবে বলেন টুয়াক সভাপতি।

মানববন্ধনে সেন্টমার্টিনের পর্যটন সংশ্লিষ্ট সাতটি সংগঠনের লোকজন অংশ নেন। এছাড়াও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক, ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট শত শত লোকজন অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী কাছে দেয়া স্মারকলিপিতে সেন্টমার্টিন দ্বীপকে ঘিরে সাতটি দাবি তুলে ধরেন টুয়াক।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক এস কাজল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন টুয়াকের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ। বক্তব্য রাখেন টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম.এ হাসিব বাদল, প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার কামাল, সহ-সভাপতি হোসাইন আহামদ বাহাদুর, সাধারণ সম্পাদক আসাফ উদ্ দৌলা আশেক, সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম জিহাদী।

Tags: মানববন্ধনসেন্টমার্টিন
Previous Post

পথশিশুদের সঙ্গে অপুর জন্মদিন পালন করলেন ভক্তরা

Next Post

গৃহবধূ নির্যাতন: প্রধান আসামি বাদলসহ আরও ২ জনের স্বীকারোক্তি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূ নির্যাতন: প্রধান আসামি বাদলসহ আরও ২ জনের স্বীকারোক্তি

ধোনি মাঠে দাঁড়িয়ে আছেন, ব্যাট হাতে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের জাহাজে অসংখ্য ফুটো দেখছেন ধোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT