চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ হতে পারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2018
in কক্সবাজার, বাংলাদেশ
A A

পর্যটন দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সেখানে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, পরিবেশ দূষণে বাংলাদেশ বছরে আর্থিক ক্ষতি হয় ৫২ হাজার কোটি টাকা। বিশ্বে যেসব মানুষ মারা যান, তার ১৬ শতাংশই মারা যান পরিবেশ দূষণের কারণে। কিন্ত্র বাংলাদেশে এই হার প্রায় দ্বিগুণ। অর্থাৎ বাংলাদেশে পরিবেশ দূষণে মৃত্যুর হার ২৮ শতাংশ।

এই প্রতিবেদনের প্রকাশের পর মন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটকদের জন্য সবচেয়ে বেশি আকর্ষনীয় দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এখানে পর্যটকদের জন্য পরিবেশ রক্ষায় সরকার এ উদ্যোগ নিচ্ছে। প্রায় সব পরিকল্পনা শেষ। কিছুদিনের মধ্যেই এটি কার্যকর করা হতে পারে।

পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সেন্টমার্টিন। দেশের একমাত্র প্রবাল দ্বীপ হওয়ায় আকর্ষণীয় এ পর্যটন কেন্দ্রকে নিয়ে মানুষের আগ্রহ দিনদিন বাড়ছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিনে যাচ্ছে।

আনিসুল ইসলাম বলেন, পরিবেশ দূষণ নতুন কিছু নয়। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর পাশে গেলে বোঝা যায় পরিবেশ কতটা দূষিত। তারপরও আমরা পরিবেশ রক্ষার চেষ্টা করছি। পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হতে পারে।

তিনি বলেন, সেন্টমার্টিনে অবৈধভাবে দখল করে অনেকে বাড়িঘর নির্মাণ করেছেন। দখলকৃত এসব জমি উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ৬শ মামলা করা হয়েছে, যেগুলো চলমান।

পরিবেশ দূষণ প্রতিরোধে সামনের সংসদ অধিবেশনে নতুন পরিবেশ আইন উঠছে জানিয়ে তিনি বলেন, গ্রুপ অব কোম্পানিগুলো যেন নদী দূষণ করতে না পারে, এজন্য নজরদারি হচ্ছে। বুড়িগঙ্গাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে স্থানান্তর করা হয়েছে। এছাড়া পরিবেশ দূষণ প্রতিরোধে  সংসদ অধিবেশনে নতুন আইন উত্থাপন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুল হান্নান খান, বিশ্বব্যাংকের প্রোগ্রাম লিডার সঞ্জয় শ্রীবাস্তব প্রমুখ।

Tags: পরিবেশপরিবেশ দূষণপর্যটকসেন্টমার্টিনসেমি লিড
Previous Post

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চড়ে আলোচনায় যোগ দিলেন ছাত্রদল নেতারা

Next Post

অর্থমন্ত্রীর কাছে ‘দুইশো কোটি টাকা’ চাইলেন আলমগীর

Next Post

অর্থমন্ত্রীর কাছে 'দুইশো কোটি টাকা' চাইলেন আলমগীর

তামিমের বীরত্বে গর্বিত-আনন্দিত পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT