চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনী দেশের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
12:51 পূর্বাহ্ন 12, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা প্রবর্তিত ১৯৭৪ সালের প্রতিরক্ষা নীতির আলোকে সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্য সামনে রেখে জাতীয় প্রতিরক্ষা নীতি ও ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে সরকার। বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে ৫ম কোর পুনর্মিলনী ও ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় সম্পদ ও গৌরবের প্রতীক।

বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৫ম পুনর্মিলনী এবং ১২ ল্যান্সারের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। ইউনিট কমান্ডারের হাতে জাতীয় পতাকাও তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করে শেখ হাসিনা তার ভাষণে বলেন, আমরা সাঁজোয়া কোরের নতুন অত্যাধুনিক ট্যাঙ্ক এমবিটি-২০০০ সংযোজন করেছি। ভবিষ্যতে আরো দু’টি সাঁজোয়া রেজিমেন্ট গঠনের পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে। এটি সাঁজোয়া কোরের পুরতান ট্যাঙ্কগুলোকে যুগোপযোগি করার লক্ষে কাজ করবে।

তিনি আরো বলেন, এই উন্নয়ন আপনাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো আত্ম বিশ্বাসী করে তুলবে।

এসময় নৌ ও বিমান বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী।

১৯৭৪ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এর কাছ থেকে পাওয়া ৩০টি টি-৫৪ ট্যাংকের মাধ্যমে এই কোরের শুভ সূচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতম কোর সাঁজোয়া কোর।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

টিউলিপের সংসারে নতুন অতিথি

Next Post

ঐশী নাকি ইয়াবা?

Next Post

ঐশী নাকি ইয়াবা?

বর্ণবাদী আচরণের পর ক্ষমা চাইলো অ্যাপল (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT