চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েছে চট্টগ্রামের পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 পূর্বাহ্ন 27, এপ্রিল 2015
in রাজনীতি
A A

শফিকুল ইসলাম: সেনাবাহিনীকে ছাড়াই চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ প্রশাসন। নির্বাচনে ২২ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারীর ওপর আস্থা রাখছেন নির্বাচন কমিশন। প্রস্তুত আছে স্ট্রাইকিং ফোর্স। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী।

চট্টগ্রাম সিটি নির্বাচনের বাকি আর মাত্র কয়েকঘণ্টা। শেষ মুহুর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী।

৭১৯টি ভোটকেন্দ্রে ভোটারদের আসা যাওয়া নির্বিঘ্ন করতে এবং নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ২২ হাজার সদস্যকে মাঠে নামিয়েছেন স্থানীয় প্রশাসন।

সিএমপি পুলিশ কমিশনার বলেন, আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য নিয়োগ দিয়েছি। তবুও সরকার যদি মনে করেন আমরা ব্যর্থ হচ্ছি; তাহলে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে পারেন।

ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার।

রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন, শুধু ভোটকেন্দ্রেই নয়, ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ার পথেও তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি ভোটারদের আশ্বস্ত করছি এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা আরো নিশ্চয়তা দিচ্ছি যখন যে কোনো সমস্যা হবে আমরা দ্রুত পদক্ষেপ নিব।

নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন জেলা প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বিজিবি, র‌্যাব, পুলিশ সবার সঙ্গে ডিউটি পালনের জন্য আমরা মোট ১শ’ ৩৪ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছি। এছাড়া নির্বাচনের দিন ৩০টি মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

‘আমাদের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রস্তুত আছে। আমরা ভোটাদের কাছে অনুরোধ করি সবাই সকাল ৮টা থেকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ লাখ ভোটারের ৭১৯টি ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রাত ১২টা থেকে চট্টগ্রাম সিটিতে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোটগ্রহণ।

Tags: চট্টগ্রাম সিটি নির্বাচনপুলিশসেনাবাহিনী
Previous Post

এক নজরে তিন সিটি

Next Post

নির্বাচনে নিরাপত্তাকর্মী ৮০ হাজার, প্রস্তুত তিন ব্যাটেলিয়ন সেনা

Next Post

নির্বাচনে নিরাপত্তাকর্মী ৮০ হাজার, প্রস্তুত তিন ব্যাটেলিয়ন সেনা

চট্টগ্রামে ‘গম’ মানুষের সঙ্গে ‘খামর’ মানুষের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT