চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা উদ্বোধন করলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 20, জুন 2021
in বাংলাদেশ
A A
সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ রোববার সেনাপ্রধান নবগঠিত জাজিরা সেনানিবাসে ২০টি স্থাপনাসহ ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর সেনানিবাসে অন্যান্য পদবীর সৈনিক এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ৪টি বহুতল (প্রতিটি বিল্ডিং এ ১১২ টি ফ্লাট) বিশিষ্ট আবাসিক কোয়ার্টার (সেনানীড়) শুভ উদ্বোধন করেন।

আজ বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, সাভার সেনানিবাস থেকে ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে সেনাপ্রধান এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এই স্থাপনাসমূহ উদ্বোধনের ফলে জাজিরা সেনানিবাসে ৭টি ইউনিটের অফিস ভবন, সৈনিক ব্যারাক এবং ভারী সমরাস্ত্রের গ্যারাজসহ অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসারদের আবাসিক কোয়ার্টার নির্মাণ কাজ সম্পন্ন হলো।

এছাড়াও, ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর সেনানিবাসে অন্যান্য পদবীর সৈনিক এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক কোয়ার্টার সংক্রান্ত সমস্যা বহুলাংশেনিরসন হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপসমূহ তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কৃতজ্ঞ তার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকলবীর মুক্তিযোদ্ধাদের।

সেইসাথে তিনি পার্বত্য চট্টগ্রামে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন কালে শাহাদাতবরণকারী সকল সেনাসদস্যের প্রতিশ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সার্বিক অগ্রগতির সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে, যেকারণে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি পেশাদার বাহিনী হিসেবে দেশের মানুষের আস্থা অর্জনসহ আন্তর্জাতিক পরিমন্ডলেও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে।

ভবিষ্যতেও সেনাবাহিনীর এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। আজ উদ্বোধনকৃত সকল স্থাপনাসমূহের নির্মাণ কাজসুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট এরিয়া কমান্ডারগণসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ সকল পদবীর সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: আইএসপিআরসেনাপ্রধান
Previous Post

বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত্যু ৮২

Next Post

মির্জা ফখরুলের ‘মানসিক স্বাস্থ্য’ পরীক্ষা করাতে বললেন তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের 'মানসিক স্বাস্থ্য' পরীক্ষা করাতে বললেন তথ্যমন্ত্রী

নির্বাচন ভবনের সামনে দৃশ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ ২১ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT