চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাপ্রধানের সঙ্গে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডারের সাক্ষাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 13, ডিসেম্বর 2021
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মেক্সিকো সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সাক্ষাত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সফররত মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ইউফেমিও আলবার্তো ইবারা ফ্লোরস বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে: পরে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সকল পিএসওদের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান তার স্বাগত বক্তব্য রাখেন, তারপর মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডারকে ব্রিফিং প্রদান করা হয়। এরপরে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার তার বক্তব্য পেশ করেন। সভায় দু’দেশের মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সমূহ চিহ্নিত করা হয়। এই সাক্ষাতের মধ্যে দিয়ে মেক্সিকো এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো।

এর আগে, সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

উল্লেখ্য, জেনারেল ইউফেমিও আলবার্তো এর নেতৃত্বে ৫ সদস্যের মেক্সিকান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ৮ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখ ঢাকায় আগমন করেন। প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ মিলিটারী একাডেমি এবং সিলেট সেনানিবাস পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশে সফররত প্রতিনিধি দলটি মহান বিজয় দিবস প্যারেড ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ১৮ ডিসেম্বর ২০২১ তারিখ মেক্সিকোতে প্রত্যাবর্তন করবেন।

Tags: সেনাবাহিনী প্রধান
Previous Post

উড়োজাহাজে বিশ্ব ভ্রমণ: ইতিহাসের সামনে জারা

Next Post

করোনায় আজ তিনজনের মৃত্যু

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ তিনজনের মৃত্যু

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভাস্কর্য ও স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT