চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনানিবাস থেকেই দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:47 অপরাহ্ন 22, এপ্রিল 2015
in রাজনীতি
A A

আসন্ন সিটি নির্বাচনে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনানিবাস থেকেই দায়িত্ব পালন করবে। বিগত নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের টহল দিতে দেখা গেলেও এবারের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যতিক্রম হতে যাচ্ছে। তবে জরুরী মুহূর্তে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার সেনা মোতায়েনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এই মর্মে সেনাবাহিনীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তা শামসুল আলম সেনাবাহিনীর প্রিন্সিপাল অফ স্টাফকে গতকাল (বুধবার) হাতে হাতে চিঠিটি পৌঁছে দিয়েছেন।

আগামী ২৬-২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীকে নির্বাচনকালীন ‘স্ট্রাইকিং ফোর্সে’র ভুমিকায় দেখা যাবে।

বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবির প্রেক্ষিতে এবং কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২১ এপ্রিল নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল। সেসময় নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছিলেন, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব পক্ষের স্বস্তির জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণার পরে আওয়ামী লীগ ও বিএনপি সর্মথিত প্রার্থীরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। সেইসাথে কোনো কোনো প্রার্থী সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ারও দাবি করে আসছিলেন।

রাজধানীর ২ সিটি করপোরেশন এর ১ হাজার ৯শ ৮২টি ভোটকেন্দ্রর মধ্যে সবকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সুষ্ঠু করতে ৪ দিনের জন্য স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী অন্যদিকে কেন্দ্রের পাহারায় থাকছে প্রায় ৬৫ হাজার আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য।

Tags: সিটি নির্বাচনসেনা মোতায়েনস্ট্রাইকিং ফোর্স
Previous Post

বাংলাওয়াশে ভক্তদের আনন্দ সীমাহীন

Next Post

পরিত্যক্ত ভবনেই গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা

Next Post

পরিত্যক্ত ভবনেই গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা

ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT