চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাকর্মকর্তার ছেলে আইএস সংগঠক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
7:34 পূর্বাহ্ন 31, মে 2015
in অন্যান্য, অপরাধ
A A

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস-এর কথিত নেতা ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ আব্দুল্লাহ আল গালিবের ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। গালিব অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার ছেলে।

শনিবার বারিধারার ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে গালিবকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

গ্রেফতারের পর গোয়েন্দাদের কাছে গালিব জানিয়েছে, বিশিষ্ট নাগরিকদের হত্যা করতে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলো আইএসের আদলে গড়া জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহর জঙ্গিরা।

আতর ব্যবসায়ী পরিচয়ের আড়ালে নিজের বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি সংগঠকের তৎপরতা চালানো গালিব আগে জেএমবি, হিজবুত তাহরীর, আনসারউল্লাহ বাংলাটিমের হয়েও জঙ্গিদের প্রশিক্ষণ দেয়ার কথা জানিয়েছে।

গালবকে গ্রেফতারের পর ডিবি’র উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজধানীর বারিধারা ওল্ড ডিওএইচএস-এ এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসা থেকে গ্রেফতারের সময় ওই বাসায় পাকিস্তানি টুপি, প্রচারমুলক সিডি এবং ডিভিডি পাওয়া গেছে।

সংগঠনের ওই ভিডিও বার্তায় আল কায়েদা ও আইএস-এর পক্ষে অবস্থান নিয়ে মুসলিম ন‍াগরিকদের একাত্ম হওয়ার আহবান জানানো হয়েছে।

শনিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় ওই বাসায় গোপন সভা করছিলো আইএসের হয়ে বাংলাদেশে কাজ করা জঙ্গী সংগঠন জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহর সমস্ত্র প্রশিক্ষণ পাওয়া ১৪/১৫ জন জঙ্গি। ডিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ‘মোষ্ট ওয়ান্টেড’ জঙ্গি আব্দুল্লাহ আল গালিব।

এর আগে গত ২৪ মে রাজধানীর উত্তরা ও লালমাটিয়া এলাকা থেকে আমিনুল ইসলাম ও শাকিব বিন কামাল নামে আইএসের কথিত দু’ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

Tags: আইএস জঙ্গিডিবি
Previous Post

যৌন সহিংসতা বন্ধে আইন পর্যালোচনায় কমিটি গঠনের নির্দেশ

Next Post

৩৬তম বিসিএস’র প্রজ্ঞাপন জারি

Next Post

৩৬তম বিসিএস’র প্রজ্ঞাপন জারি

৩৬তম বিসিএস’র প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT