চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি হাতছাড়া সুপ্তার, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না শারমিন আক্তার সুপ্তা। একবছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন ডানহাতি টপঅর্ডার ব্যাটার। ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। মারেন ১৪টি বাউন্ডারি। সুপ্তার ব্যাটে ভর করে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে বাংলাদেশ। 

এটিই ৫০ ওভারের ক্রিকেটে টিম টাইগ্রেসের সর্বোচ্চ সংগ্রহ। গতবছর ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করেছিল নিগার সুলতানা জ্যোতির দল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকির ৫৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ভিত্তি পায় স্বাগতিক দল। ৩৮ রান করে লরা দিলানির শিকার হন মুর্শিদা। ফারজানা অবশ্য তুলে নেন ফিফটি। ৬১ রানের ইনিংস খেলেন। চার মারেন ৪টি।

সুপ্তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন পিংকি। জ্যোতি ২৮ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনটি চারের সাহায্যে।

বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কা হাঁকিয়ে ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি।

২০২১ সালে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সুপ্তা। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হওয়ায় সেটি লিস্ট ‘এ’ সেঞ্চুরি হিসেবে বিবেচিত হয়েছিল। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির মালিক হতে পারেননি প্রতিপক্ষ ওয়ানডে মর্জাদা না থাকায়।

এবার আক্ষেপ পূরণের খুব কাছে গিয়ে হতাশ হতে হল তাকে। ৪৯তম ওভারের শেষ বলে ঝুলিয়ে দেয়া অফস্পিনের সামনে এগিয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ দেন সুপ্তা।

Tags: বাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

বিক্ষোভ-সংঘর্ষ: পাকিস্তান ছাড়ছে শ্রীলঙ্কান ক্রিকেট দল

Next Post

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় বলিউড নির্মাতার ছেলের মৃত্যু

Next Post
দুই পুরুষের ছবি, একজনের চেহারা পরিচিত, অন্যজন তরুণ, হাস্যোজ্জ্বল।. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় বলিউড নির্মাতার ছেলের মৃত্যু

আইনজীবীর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২০ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আইনজীবী হত্যা: পুলিশের অভিযানে আটক ২৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT