চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিয়নে ফিল্ডিং করা কঠিন: তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 17, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিমের অনুশীলন ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে হতে যাওয়া ম্যাচটি টাইগারদের জন্য কঠিন ও চ্যালেঞ্জিং হবে বলেই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অতীতে এই ভেন্যুতে কখনোই সাদা বলের ক্রিকেট ম্যাচ খেলেনি লাল-সবুজের দল।

বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিমের মাঠের উচ্চতা ও বাতাসের গতিবেগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘এখানে ফিল্ডিং করা কঠিনই বলতে হয়। বল ঝামেলায় ফেলে।’

তবে বিষয়টিকে মোটেও অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না টাইগার ওপেনার। বরং ফিল্ডিং ভালো করার উপরেই দিয়েছেন জোর।

‘আমরা ফিল্ডিং যেখানেই করি, যে দেশেই করি না কেন ভালো করতে হবে। বল ঝামেলায় ফেলুক আর না ফেলুক ইউনিট হিসেবে ফিল্ডিং ভালো করতে হবে। আমরা জানি শেষ ২-৩ বছর ফিল্ডিং খুব ভালো হচ্ছে না। এটার কারণে আমরা কয়েকটা ম্যাচ হেরেছি। আমরা জানি গ্রুপ হিসেবে স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে।’

মাঠ ও উইকেট সম্পর্কে কতটুকু ধারণা পেল সফরকারীরা? পেস বোলাররাই বা কী ধরনের সুবিধা পাবেন? ব্যাটিং লাইনআপ কি পারবে সাউথ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে ভালো করতে? সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের উত্তরও তামিম দিয়েছেন।

‘আমাদের এই মাঠে ওয়ানডে খেলার খুব বেশি অভিজ্ঞতা নাই। এতুটুকু জানি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। পরিসংখ্যানে যদি যাই তাহলে এই মাঠ হাই স্কোরিং গ্রাউন্ড। যেখানে মাঠের (ছোট) সাইজের কারণে অনেক রান হয়। আউট ফিল্ড অনেক ফাস্ট।’

‘আমি যতই পরিসংখ্যান দেখি না কেন, এখানে আমাদের ভালো করতে হবে। তারা আমাদের জন্য কঠিন (প্রতিপক্ষ) হবে এটাতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের সামলাতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে ওদের সঙ্গে ভালো খেলেছি। বিশ্বকাপে তাদের বিপক্ষে ভালো করেছিলাম।’

‘আমরা কেন ভালো খেলতে পারব না তার জন্য কোনো কারণ দাঁড় করাতে পারব না। আমি যতকিছুই বলি না কেন, এটা গুরুত্বপূর্ণ যে কীভাবে আমরা শুরুটা ভালো করব। সাউথ আফ্রিকা সবসময়ই আমাদের জন্য কঠিন সফর। তবে আমরা সেই ভাবনায় পরিবর্তন আনতে চাই। মূল ব্যাপার হল মানসিকতা। আপনি মানসিকভাবে যতটা প্রস্তুত থাকবেন ততটা লড়তে পারবেন ও ভালো করতে পারবেন। ’

খেলোয়াড়রা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টার কথাও জানান বাংলাদেশ দলের ওপেনার। তিনি যোগ করেন, ‘আমরা ৩-৪টা প্র্যাক্টিস সেশন করেছি। এর মধ্যে যতটা সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি।’

তবে আপনাকে এটা বুঝতে হবে এটা তেমন কন্ডিশন নয়, যেখানে আমরা সবসময় খেলি। একদিক থেকে ভালো যে মাঠের সেন্টার উইকেট দেখেছি আমরা। ওয়ান্ডারার্সে আমরা দ্বিতীয় ম্যাচ খেলব। ওইখানে আমরা সেন্টার উইকেট দেখেছি।’

Tags: লিড স্পোর্টসসাকিব
Previous Post

দেশে প্রথমবারের মতো জুয়েলারি মেলা

Next Post

যুক্তরাজ্যে এইচএসবিসি’র ৬৯টি শাখা বন্ধ ঘোষণা

Next Post
HSBC ব্যাংকের বোর্ডের লোগো সহ ব্যাংক শাখার বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে এইচএসবিসি’র ৬৯টি শাখা বন্ধ ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের বিশ্রাম নিয়ে আমার কাছে তথ্য নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT