চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির আক্ষেপ মিটিয়ে ১২ হাজারের কাছে তুষার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 29, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
তুষার ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন করছেন, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ৯৯ রানে হয়েছিলেন রানআউট। সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন খুলনা বিভাগের তুষার ইমরান। রংপুরের বিপক্ষে লিগের দ্বিতীয় রাউন্ডে পূর্ণ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২তম সেঞ্চুরি।

১০২ রানে অপরাজিত আছেন রান মেশিন তুষার। ১১৪ বলের ইনিংসে মেরেছেন ১৮টি চার। রানের ফল্গুধারা ছুটিয়ে কাঙ্ক্ষিত ১২ হাজার রানের দিকে ছুটছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। বর্তমানে তার রান ১১,৯০৬।

তুষার ঘোষণা দিয়েছিলেন ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানাবেন। মাইলস্টোনের পথে খুব দ্রুতলয়ে এগিয়ে চলেছেন বলের সঙ্গে রানের ভারসাম্য ঠিক রেখে। সিলেটের বিপক্ষে আগের ম্যাচে ৯৯ রান করেছিলেন ১১৭ বলে। মেরেছিলেন ১৩ বাউন্ডারি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি-ফিফটি সব রেকর্ডই তুষারের দখলে। তার ধারেকাছে নেই কেউ।

খুলনার হয়ে তুষার একাই লড়ে চলেছেন। চার দিনের ম্যাচের প্রথমদিন ১৭৫ রানে ৬ উইকেট হারিয়েছে দলটি।

প্রথম দুই বলে রবিউল ইসলাম রবি ও ইমরুল কায়েসকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। দলের চার নম্বর ব্যাটসম্যান তুষারকে নামতে হয়েছিল প্রথম ওভারেই। সেখান থেকে দলের ইনিংস টেনে তুলছেন সেঞ্চুরি উপহার দিয়ে।

Tags: খুলনা বিভাগতুষারলিড স্পোর্টস
Previous Post

‘বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে মানব দেহে ছড়ায় করোনা’

Next Post

বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ

জনগণ মাস্ক পরিধান করে চলাচল করছে, শহরজুড়ে করোনা সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি ছাড়া সব অফিস চলবে অর্ধেক জনবলে, গণপরিবহনেও অর্ধেক যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT