চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেজো রানীকে এত পছন্দ করেন কেন মহারাজা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 02, মার্চ 2018
in বিনোদন
A A
ছবি: তানভীর আশিক

ছবি: তানভীর আশিক

রাজ প্রাসাদে পাঁচ রানী। সবাই মহারাজার ভালোবাসা পেতে চান। মহারাজাকে কাছে পেতে সব রানী নিজেদের ভালোবাসা উজাড় করে দিতে চান। কিন্তু মহারাজা সবার ভালোবাসা চান না। তার নজর শুধু সেজো রানীর দিকেই! কিন্তু কেন? সেজো রানীকে এত পছন্দ করেন কেন মহারাজা?

আমি প্রাসাদ সুন্দরী। আমার রূপে মুগ্ধ মহারাজ। আমার ভালোবাসায় সিক্ত তিনি। নিশ্চয়ই আমাদের ভালোবাসা বঙ্গের পরবর্তী মহারাজের আগমন নিশ্চিত করবেন- বলছিলেন সেজো রানী ওরফে দিলরুবা দোয়েল। যিনি চ্যানেল আইতে প্রচারিত ‘সাত ভাই চম্পা’ মেগা টিভি সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

সেজো রানী বলেন, আমার সঙ্গে মহারাজের যে সম্পর্ক সেটা শুধুই ভালোবাসার। এছাড়া রানীমহলে কাঞ্চনপদ্ম বলে একটা ব্যাপার আছে। যেটা জানতে দর্শকদের অবশ্যই এই সিরিজটি দেখতে হবে। তিনি বলেন, আমি নিজেও একজন দর্শক। এদেশের অন্যান্য কাজ দেখলে এমন ভালো একটি টিভি প্রোডাকশন কেন দেখবেনা?

আরো বলেন, আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট। ধীরে ধীরে উন্নত হচ্ছে। এত বড় বিনিয়োগ অন্য কোনো মেগা সিরিজে করা হয়না, যেটা চ্যানেল আই করছে। বাংলাদেশে নির্মিত একেবারে আন্তর্জাতিক মানের টেলিভিশন সিরিজ এটি। কমপক্ষে ১০ টা এপিসোড দেখুন, তারপর বিচার করেন এই সিরিয়ালটি আসলে কেমন হচ্ছে। দর্শক দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

ছবি: ওবায়দুল হক তুহীন

রংপুরের মেয়ে দিলরুবা দোয়েলের ভাষায় এটাই তার অভিনীত প্রথম মেগা সিরিস। এর আগে তিনি মডেলিং ও টিভিসিতে কাজ করেছেন। পাশাপাশি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় ‘আলফা’ সিনেমায় অভিনয করেছন। ওই ছবিটি এখনও মুক্তি পায়নি। এরপর সরকারি অনুদানের ছবি ‘চন্দ্রাবতীর কথা’ সিনেমায় কাজ করেছেন। এছাড়া ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেন।

দোয়েল বলেন, দেড় বছর আগে সাই ভাই চম্পার পরিচালক একটা প্রমো বানান। তখন মেকআপ আর্টিস্ট সেতু আপুর মাধ্যমে পরিচালকের সঙ্গে পরিচিত হই। তারপর বিভিন্ন অডিশন, লুক টেস্ট দিতে দিতে এর সঙ্গে চূড়ান্তভাবে বাছাই হই। এত বড় প্রজেক্টের সঙ্গে নিজেকে রাখতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে। এর জন্য আমি চ্যানেল আই ও ‘সাত ভাই চম্পা’র পরিচালক রিপন নাগের কাছে কৃতজ্ঞ।

Tags: দোয়েলমহারাজারিপন নাগ
Previous Post

মন্ত্রিসভা থেকে শিগগিরই জাপা সদস্যদের পদত্যাগ: এরশাদ

Next Post

এশিয়ান গেমসের বাছাইয়ে ‘সেরা’টাই বাংলাদেশের লক্ষ্য

Next Post
ফাইল ছবি

এশিয়ান গেমসের বাছাইয়ে ‘সেরা’টাই বাংলাদেশের লক্ষ্য

শ্রীদেবী সুখি ছিলেন না, তবু তার জীবন নিয়ে বর্মার সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT