চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেগুনবাগিচায় মির্জা আব্বাসের প্রচারণায় ধাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 15, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
বিএনপি-মির্জা আব্বাস

সেগুনবাগিচায় নির্বাচনী প্রচারণায় এসে ধাওয়ার মুখে পড়েছেন মির্জা আব্বাস। শনিবার দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে ধানের শীষের মিছিলসহ প্রচারণা শুরু করে শিল্পকলা একাডেমি, দুর্নীতি দমন কমিশন হয়ে পুরনো পল্টনের কালভার্ট সড়কের দিকে যাওয়ার পথে একদল যুবকের ধাওয়া খান তিনি ও তার প্রচারণা দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা আব্বাস লিফলেট বিতরণ করছিলেন। এমন সময় একদল যুবক লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। তখন মির্জা আব্বাসের প্রচারণা ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে প্রচারণার শুরুতে মির্জা আব্বাস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে৷ তিনি বলেন, ‘নিজ বাড়ির সামনেও নির্বাচনী পোস্টার লাগাতে পারছি না৷ এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!’

তিনি বলেন, ‘সবখানে বাধার মুখে পড়ছি। আমাদের প্রোগ্রাম ছিলো বিজয়নগর। রাজমনি থেকে শুরু করার কথা ছিল৷ ওখানে গিয়ে দেখি শত শত পুলিশ ব্যারিকেড।’

মির্জা আব্বাস বলেন, ‘আপনারা দেখুন সবখানে আমার প্রতিপক্ষের পোস্টার৷ আমার সব পোস্টার বাড়িতে পড়ে আছে। একটা পোস্টারও লাগাতে পারছি না। এই দেশে কীভাবে আমরা বেঁচে থাকবো? আমার মনে হয় রোহিঙ্গাদের মতো মর্যাদাও এই দেশের জনগণের নাই।’বিএনপি-মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন। ১৫ তারিখ যে সেনাবাহিনী নামানোর কথা সেটা এখন ২৪ তারিখে কেন চলে গেল?’

রাষ্ট্রপতির কাছে আপনারা কী বলবেন- প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বলব, দেশ একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কোনো প্রচারণা চালাতে পারছি না। এখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এসবই বলব। তবে রাষ্ট্রপতি সাক্ষাত করেন কিনা সেটা দেখার বিষয়।’

Tags: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণাবিএনপিমির্জা আব্বাস
Previous Post

বিএনপিকেও সহিংসতা এড়াতে হবে

Next Post

হয়ে গেল সিয়ামের গায়ে হলুদ, নতুন বছরে বিয়ে

Next Post

হয়ে গেল সিয়ামের গায়ে হলুদ, নতুন বছরে বিয়ে

আদালতে হাজির হতেই হচ্ছে রোনালদোকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT