চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেক্স, হৃদরোগ ও বিবাহ বহির্ভূত যৌনতা নিয়ে নতুন গবেষণা ফলাফল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 13, নভেম্বর 2017
in স্বাস্থ্য
A A
কার্ডিয়াক অ্যারেস্ট

যৌনতার জন্য হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো ঘটনাও ঘটে থাকে। আর এই ঝুঁকিতে বেশি আছেন পুরুষরা। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর মতে সেক্সের সময় কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঘটনা বেশ দুর্লভ।

গবেষণা অনুযায়ী, একশ পুরুষের মধ্যে একজনের যৌন কার্যের সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এই হিসাব নারীদের ক্ষেত্রে অনেক কম, একজন নারীর ক্ষেত্রে এমনটা হতে পারে এক হাজারে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রকাশিত আমেরিকান কলেজ অব কার্ডিওলোজির একটি জার্নালে এমন তথ্য জানানো হয়েছে।

তবে একটি ভয়ংকর তথ্য জানিয়েছেন গবেষণাটির গবেষক এবং লস অ্যঞ্জেলেসের সেডারস-সিনাই হার্ট ইন্সটিটিউটের কার্ডিওলোজিস্ট সুমিত চু। যৌন কার্যের সময় কার্ডিয়াক অ্যারেস্ট সচরাচর না হলেও, তার মতে: হয়ে গেলে কিন্তু রক্ষা নেই। এ ধরণের রোগীকে অধিকাংশ ক্ষেত্রেই বাঁচানো সম্ভব হয় না বলে জানিয়েছেন তিনি।

চু’র মতে ইলেক্ট্রিক্যাল ম্যালফাংশনের জন্য যখন হৃদপিণ্ডের স্পন্দন থেমে যায় তখনই কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঘটনা ঘটে। এতে বেশিরভাগ রোগীই মৃত্যুবরণ করে। হার্ট অ্যাটাকের থেকে কিছুটা আলাদা বিষয়টি। তবে যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছে তাদের এই ঝুঁকি বেশি।

চু পোর্টল্যান্ডে বেশ কয়েক বছর ধরে হৃদরোগে আক্রান্ত হওয়া ৪,৫৫৭ জন রোগীর উপর জরিপ চালিয়েছেন। দেখা গেছে, তাদের মধ্যে মাত্র ৩৪ জন যৌন কার্যের সময় অথবা এর এক ঘণ্টার মধ্যে আক্রান্ত হয়েছেন। যারা এই বিশেষ সময়ে আক্রান্ত হয়েছেন তাদের দুই তৃতীয়াংশকেই বাঁচানো যায়নি।

গবেষণায় আরও জানা গেছে, যৌন কার্যের সময় যারা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন, তাদের ৭৫ শতাংশই বিবাহ বহির্ভূত যৌন কার্যে লিপ্ত ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে এসব পুরুষের সঙ্গী বেশ কম বয়সী নারী ছিলেন এবং যৌন কার্যের আগে তারা মদ্যপান করেছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই এসব পুরুষ তাৎক্ষণিক চিকিৎসা পান না। তাদের সঙ্গীরা ইমার্জেন্সি নম্বরে ফোন করে সহায়তা না চাওয়ার কারণে চিকিৎসা করতে অনেক দেরি হয়ে যায়। তাই এদের মাঝে মাত্র ১২ শতাংশ মানুষ সুস্থ হয়ে ফিরতে পারেন।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, মানুষের জন্যই সেক্স নিরাপদ। এমনকি হার্টের অসুখ যাদের আছে তাদের ক্ষেত্রেও নিরাপদ। তবে তাদের চিকিৎসকের পরামর্শে থাকতে বলা হয়েছে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেয়া হয়েছে। বিবিসি, সিএনএন, ইউএসএ টুডে 

Tags: কার্ডিয়াক অ্যারেস্ট
Previous Post

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’র মোড়ক উন্মোচন

Next Post

সময়ের ঘটন-অঘটন নিয়ে মূকনাট্য-‘এখন এই সময়ে’

Next Post
জনতা মূকনাট্য দেখছে, এক ব্যক্তি অন্যকে মারছে, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের ঘটন-অঘটন নিয়ে মূকনাট্য-'এখন এই সময়ে'

হুমায়ূন মেলা ২০১৭

সুরে গানে আর স্মৃতিচারণে চলছে ‘হুমায়ূন মেলা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT