চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেক্স মিউজিয়াম’র ছবি পোস্ট করায় বিচারের মুখোমুখি তুর্কি তরুণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 06, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্টাইলিশ তরুণী কালো পোশাক ও উঁচু জুতা পরে সিঁড়িতে posed করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেদারল্যান্ডের আমাস্টারডাম সেক্স মিউজিয়ামের কিছু ছবি পোস্ট করায় নিজ দেশে আদালতের মুখোমুখি হয়েছিলেন একজন তুর্কি তরুণী, যার ইনস্টগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬ লক্ষাধিক।

বিবিসিকে মার্ভে তাসকিন নামের ওই তরুণী বলেন, আমস্টারডামের বিশ্ব খ্যাত ’সেক্স মিউজিয়ামের ভেতরের কিছু ছবি আমি ‘মজা করার জন্য পোস্ট করেছিলাম। কিন্তু গ্রীষ্মকালীন ছুটিতে দেশে ফিরে আমি বিচারের মুখোমুখি হয়েছি। আমাকে কয়েকবার আদালতে যেতে হয়। পরে পোস্ট মুছে ফেলার পর নিষ্কৃতি পেয়েছি।

২৩ বছর বয়সী তাসকিন গত বছরের জানুয়ারিতে আমাস্টারডামের সেক্স মিউজিয়াম থেকে কেনা কিছু যৌন খেলনার ছবি পোস্ট করেছিলেন। কয়েক মাস পরে তুরস্কে ফিরলে অভিযুক্ত করা হয়।

দেশটিতে ‘অশ্লীল বিষয়বস্তু’ ধারার কোনো কিছু ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা পোস্ট করলে ২২৬ ধারায় দণ্ডনীয় হিসেবে গণ্য করা হয়। তাই ওই তুর্কি তরুণীকে অশ্লীলতার অভিযোগে আদালতে ডাকা হয়েছে।

এই আইন অনুযায়ী, সামাজিক মাধ্যমে কোনো ধরনের অশ্লীল উপাদান প্রকাশ করলে তাকে জরিমানা বা তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

তবে তাসকিন বলছেন, ‘আমার উদ্দেশ্য ছিলো মজারছলে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করা। এই ছবিগুলোকে কোনো ধরনের আপত্তিকর কিছু মনে হয়নি আমার’।

দেশে ফিরে তাসকিন দুই বার আদালতের মুখোমুখি হন। তখন তিনি আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দেন। তখন তিনি ধারণা করেছিলেন, এই বিষয়টা এখানেই শেষ। কিন্তু চলতি বছরের শুরুর দিকে পুনরায় ইস্তাম্বুলের আদালতে তাকে তলব করা হয়। এতে তিনি অবাক হয়েছিলেন।

এই ঘটনাটি নেদারল্যান্ডে আলোচিত হয়েছে। বিবিসিকে আমস্টারডাম সেক্স মিউজিয়ামের পরিচালক মনিক ভ্যান মার্লে বলেন, এই পরিস্থিতি একেবারে হাস্যকর।

তিনি বলেন, তাসকিনের সমস্যায় পড়ার কথা শোনে অত্যন্ত দু:খ পেয়েছি। তিনি অন্য নারীদের জন্য রোল মডেল হবেন।

পরিচালক বলেন, আমাদের মিউজিয়ামটি সারাবিশ্বের মানুষকে যৌনতার ইতিহাস সম্পর্কে সচেতন ও শিক্ষিত করার উদ্দেশে করা হয়েছে।

Tags: নেদারল্যান্ড
Previous Post

করোনাকালীন জীবনবোধের সন্ধানে

Next Post

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

Next Post
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

কুষ্টিয়া সরকারি হাসপাতালের প্রবেশদ্বার, স্বাস্থ্যসেবা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT