চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেক্সের পর মাথা ধরা? হতে পারে হার্টের কোন সমস্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 11, নভেম্বর 2017
in স্বাস্থ্য
A A
মাথা ব্যথা

সেক্সের পরে মাথা ব্যথা করে অনেকের। তাই সেক্স এড়ানোর প্রচলিত কারণগুলোর এটিও একটি। অধিকাংশ ক্ষেত্রেই সেক্সের পর এনডরফিন হরমোন উৎপন্ন হওয়ার কারণে মাথা ব্যথা কমে যায়। তবে কিছু দুর্ভাগা মানুষের ক্ষেত্রে বিষয়টি উল্টো। সেক্স রিসার্চার ড মার্গারেট রেডেলম্যান এমনটাই জানিয়েছেন তার গবেষণায়।

সেক্স এর কারণে সৃষ্ট মাথা ব্যথাকে তিনি দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো ‘ট্রমাটিক’ আরেকটি ‘ফ্রাইটেনিং’। বিশেষ করে প্রথমবার সেক্স এর ক্ষেত্রে মাথাব্যথার সম্ভাবনা বেশি থাকে। অর্গাজমের আগে অতিরিক্ত উত্তেজনার কারণে এ ধরণের মাথা ব্যথা হয় সাধারণত। ব্রিটিশ জার্নাল অব মেডিক্যাল প্র্যাকটিশনারস-এ ড রেডেলম্যান এই দুই ধরণের মাথা ব্যথার কথা উল্লেখ করেছেন।

কেন মাথা ব্যথা হয়?
গবেষকরা এখনও নিশ্চিতভাবে এই মাথা ব্যথার কারণ বলতে পারেননি। তবে তাদের মতে সেক্স অনেকটা ব্যায়ামের মতোই। শারীরিক মিলনের সময় রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায়, ঠিক যেমনটা হয় ভারী ব্যায়াম করার সময়। রক্তসঞ্চালন বেড়ে যাওয়ার ব্যথা সৃষ্টিকারী হরমোনগুলো মস্তিষ্কে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেক্সের সঙ্গে মাথা ব্যথার সম্পর্ক আছে বলে জানান রেডেলম্যান।

মাথা ব্যথা এড়ানোর উপায়
লাভহানির সেক্স এবং রিলেশনশিপ এক্সপার্ট অ্যানাবেল নাইট বলেছেন, যারা শারীরিক মিলন খুব বেশি উপভোগ করেন তাদের মাথা ব্যথার ঝুঁকি বেশি থাকে। হাফিংটন পোস্টকে তিনি বলেছেন, সেক্স পজিশন বদলে ফেলে মাথা ব্যথা এড়ানো সম্ভব হতে পারে।

তিনি জানান, অধিকাংশ ক্ষেত্রেই এ ধরণের সমস্যায় আক্রান্তরা তাদের লক্ষণগুলো বলতে অস্বস্তি বোধ করেন। ফলে সঠিক কারণ নির্ণয় করা এবং সমাধান দেয়া কঠিন হয়ে যায়।

খারাপ কোন লক্ষণ নয় তো?
ড রেডেলম্যান জানান, সেক্সের কারণে মাথা ব্যথা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও এটা হার্টের অসুখের লক্ষণ হতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দেয়া উচিত।

জার্নালে তিনি আরও লিখেছেন, সেক্সের কারণে পুরুষরা নারীদের তুলনায় চারগুণ বেশি মাথাব্যথায় আক্রান্ত হয়। বিশেষ করে কমবয়সীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি লক্ষ্য করা যায়।

তবে যাদের ওজন বেশি থাকে এবং উচ্চ রক্তচাপ থাকে, তাদের সেক্সের কারণে মাথাব্যথার প্রবণতা বেশি থাকে। এক্ষেত্রে সচেতনতা জরুরী।

রেডেলম্যান জানিয়েছেন, সেক্সের কারণে সৃষ্ট মাথা ব্যথা ৫ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তবে ব্যথা যদি পর পর দুই দিন হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছেন রেডেলম্যান। ডেইলি মেল।

Tags: যৌনস্বাস্থ্যসেক্স
Previous Post

‘হুমায়ূন আহমেদ সব সময় চমক ভালোবাসতেন’

Next Post

নিখোঁজ সিজারের সন্ধান দাবি, রোববার ঢাবিতে মানববন্ধন

Next Post
ঢাবিতে মানববন্ধনে নিখোঁজ সিজারের সন্ধান দাবি করা একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ সিজারের সন্ধান দাবি, রোববার ঢাবিতে মানববন্ধন

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুল, মুমিনুল গর্জনে ‘হোমে’ ফিরল উন্মাদনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT