চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেই রাতেই ঘোষণা দেওয়া হয় দিনটি বিশেষভাবে পালনের’

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
1:18 অপরাহ্ন 25, মার্চ 2017
in বাংলাদেশ
A A

পাকিস্তানী হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ সারাদেশে যে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছিল শুরুর সেই দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে জগন্নাথ হলে প্রতি বছর ২৪ মার্চ রাতে মোমবাতি প্রজ্বলন করা হয়। কবে থেকে তার শুরু এবং কীভাবে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী সে বিষয় নিয়ে কথা বলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ১৯৯৩ সালে জাহানারা ইমামের সময়ই সিদ্ধান্ত নেওয়া হয় গণহত্যা দিবস পালনের। আমাদের নানান দিবস আছে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চে যে গণহত্যা চালানো হয় সেটা ঠিকভাবে পালনের মতো কোনো দিবস নেই। পরে সেই রাতেই ঘোষণা দেওয়া হয় দিনটি বিশেষভাবে পালনের। সেই রাতেই মশাল জ্বালিয়ে এগোনো হয় কাছের বধ্যভূমি জগন্নাথ হলে।

২৪ বছর ধরে এভাবেই চলছে। প্রথম প্রথম আমরা একা একা পালন করতাম। সেই রাতে আগে ঘোষণাপত্র পাঠ করা হয়, পরে মশাল প্রজ্বলন করা হয় এবং মশাল নিয়ে যাত্রা করে জগন্নাথ হলে গিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হয়।

শাহরিয়ার কবির

শাহরিয়ার কবির আরো বলেন, আমরা আগে একা একা দিনটি পালন করতাম। এখন দেখি আরো অনেকে এর সঙ্গে যুক্ত হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘর এর সঙ্গে সম্পৃক্ত হয়। তবে শুধু ঢাকাতেই বা কেন্দ্রীয় শহীদ মিনারেই নয়, দিনটিতে যেখানে যেখানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাখা আছে সেখানেই দিনটি পালন করা হয়। সঙ্গে শুধু বাংলাদেশের গণহত্যাই নয় সারাবিশ্বের আরো সব আলোচিত গণহত্যায় শহীদদের স্মরণ করা হয়।

একই কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম কুমার সরকার।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯৩ সালের দিকে এই দিনটিতে শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হয়। পরবর্তীতে হলও শ্রদ্ধাজ্ঞাপনে কিছু উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে এই স্মরণীয় রাতটিকে ঘিরে কর্মসূচি আরো বাড়ছে। আগে অল্প কিছু মানুষ আসতো মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাতে আর এখন আরো অনেকে আসছে।

এবছর জগন্নাথ হলে ২৪ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও সন্ধ্যা থেকে শুরু হয় দেশাত্ববোধক গান, মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা। গণহত্যায় শহীদদের শ্রদ্ধা জানাতে পুরো জগন্নাথ হল অন্ধকার করে দেওয়া হয়। শ্রদ্ধা জানান হয়, মাটি দিয়ে তৈরি শহীদদের প্রতিকৃতিতে।

Tags: ২৫ শে মার্চগণহত্যাজগন্নাথ হলজাতীয় গণহত্যা দিবসঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

সরকার জঙ্গিবাদের সমাধান চায় না: ফখরুল

Next Post

জয়ে বুফনের মাইলফলক উদযাপন

Next Post

জয়ে বুফনের মাইলফলক উদযাপন

আসিফের সঙ্গে গীতিকার রাজীব আহমেদ।

ক্রিকেট দলকে উৎসর্গ করে আসিফের আরেক গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT