চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই যুবকের জন্য চাকরি চাইলেন ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 13, এপ্রিল 2022
in বিনোদন
A A
ফারিয়া যুবকের জন্য চাকরি চান, ছবি তোলা হয়েছে ঢাকার রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন আগেই কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে চলন্ত বাসযাত্রীদের কাছে কিছুটা দৌঁড়াতে দৌঁড়াতে পানি ও জুস বিক্রি করছেন এক যুবক। বাস ছেড়ে দেওয়ার পরও তিনি পানি দিতে সক্ষম হন। মুখে তার রাজ্যের হাসি!

একই বাস থেকে অন্য একজন যাত্রী সেই মুহূর্তটি ভিডিও করেন। ভিডিওটি অল্প সময়েই ছড়িয়ে যায়। বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়। জীবিকার প্রয়োজনে একজন তরুণের এমন মুহূর্ত আবেগাপ্লুত করে নেটিজেনদের।

ভাইরাল হওয়া সেই যুবককে খুঁজে পেয়েছেন লাক্স সুপারস্টার মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। তাকে খুঁজে পেয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন এই অভিনেত্রী।

পোস্টে তিনি জানান, ভাইরাল হওয়া সেই পানি বিক্রেতা যুবকের নাম মাসুদ। পোস্টে সেই যুবকের জন্য চাকরি চান ফারিয়া শাহরিন।

তার দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ফাইনালি এই ভিডিওতে যে ভাইটাকে আপনারা দেখছেন তাকে আমি খুঁজে পেয়েছি। আপনারা যদি কেউ এই ভাইকে আর্থিকভাবে সাহায্য করতে চান। তার বিকাশ নাম্বার ০১৭২৫৯১৫৫১৬। এটা উনি কিনা তার হোয়াটঅ্যাপে কল করে নিশ্চিত হয়েছি। ভাইটার জন্য চাকরি খুঁজছি, দেখি পারি কিনা!

এসময় ফারিয়া আরও জানান, ‘মাসুদ এসএসসি পর্যন্ত পড়েছেন। কেউ যদি উনাকে চাকরি দিতে পারেন দয়া করে উনার এই নম্বরে (০১৮৭৬৪৮০৩১৩) কল করবেন। উনার নাম মাসুদ। উনার একটা চাকরি খুব প্রয়োজন। আমি চেষ্টা করছি। আপনারা যদি আমার আগেই তাকে একটা চাকরি নিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। ভাইটার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি জানি আপনারাও করবেন ইনশাআল্লাহ।’

পোস্টে সেই যুবকের সাথে ভিডিও কলের মুহূর্তের স্ক্রিনশটও শেয়ার করেন ফারিয়া। এমন পোস্ট দেয়ার ঘণ্টাখানেকের মধ্যে ব্যাপক সাড়াও পড়ে। সেই সঙ্গে এমন উদ্যোগের জন্য নেটিজেনদের বাহবা কুড়াচ্ছেন অভিনেত্রী।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।

Tags: অন্তরাঅভিনয়চাকরিনাটকফারিয়াফারিয়া শাহরিনব্যাচেলরযুবকলিড বিনোদনসিনেমা
Previous Post

বাংলা নববর্ষ: দিনভর চ্যানেল আইয়ে যতো আয়োজন

Next Post

করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন

Next Post
বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণী, সবুজ গাছপালা পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব বয়সী শ্রোতাদের জন্য তিন্নির গান ‘প্রজাপতি মন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT