চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বালকের সঙ্গে ১৩ বছর পর ওবামার সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 30, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ওবামার সঙ্গে ছোট শিশুর সাক্ষাৎ, আনুষ্ঠানিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সামাজিক মাধ্যম টুইটারে জ্যাকব ফিলাডেলফিয়ার সঙ্গে ভার্চুয়াল রিইউনিয়ন এর ভিডিও প্রকাশ করেছেন । স্মৃতিকাতর ওবামা ২০০৯ সালে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন সে সময়ে হোয়াইট হাউসে এক সাক্ষাতে বালক জ্যাকব ওবামার মাথা স্পর্শ করে বলেছিলো, ‘তোমার চুল আমার চুলো মতো’। ওবামার চুল ছুঁয়ে দেখা বালকের ছবি সে সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০০৯ সালে হোয়াইট হাউস পরিদর্শনের সময় জ্যাকবের বয়স ছিলো মাত্র পাঁচ বছর।  জ্যাকবের সঙ্গে ছিলেন তার মা-বাবা ও বড় ভাই। ওবামার সঙ্গে সাক্ষাতের সময়ে বালক জ্যাকব প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে, ‘তোমার চুল কি আমার চুলের মতো? বালকের কৌতুহল দেখে ওবামা মাথা নীচু করে বালকের হাতের নাগালে নিয়ে আসেন। যাতে করে বালক চুল ছুঁয়ে দেখতে পারে এবং তার কৌতুহল মেটাতে পারে। সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে ওই ছবির শিরোনাম হয়ে যায় ‘আমার মতো চুল’।

প্রায় ১৩ বছর পর জ্যাকবের সঙ্গে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। জ্যাকব এখন হাই স্কুলে পড়া কিশোর। ওই ভিডিও কলে তারা ১৩ বছর আগের সাক্ষাতের কথা স্মরণ করেন।

ভার্চুয়াল সাক্ষাতের ওই ভিডিও টুইটারে শেয়ার করার পর প্রায় ১৪ লাখ ভিউ হয়েছে। কয়েক হাজার মানুষ কমেন্ট করেছেন এবং ভিডিওটি লাইক করেছেন। এক ভক্ত কমেন্ট করেছেন, “প্রিয় প্রেসিডেন্ট ওবামা। এই ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে এসেছে। আমাকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছে যে, আমরা যদি কঠোর পরিশ্রম করি  আর যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আকাশের তারাও স্পর্শ করতে পারি। আপনার শাষণকাল চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমি গর্বের সঙ্গে বলতে চাই যে আপনিই আমার প্রেসিডেন্ট।”

আরেকজন লিখেছেন, “ছবিটি আমার খুবই পছন্দ। ছবিটার কথা খুব ভালই মনে আছি আমার। তরুণ জ্যাকবকে দেখে আমি আপ্লুত। যে এখন হাই স্কুল গ্যাজুয়েশন করছে। বালকের সঙ্গে আপনার ছবি যেমন আমার খুব ভাল লেগেছিলো তেমনই এখনো আপনি যা করেন সেসব ভাল লাগে। আপনি এভাবেই আমাদের দেশের জন্য এবং আমাদের শিশুদের জন্য কাজ করে যান। ভিডিওটি দারুণ।

Jacob Philadelphia was five years old when he visited the Oval Office and asked if his hair was like mine. That photo became one of our favorites – a reminder of the power of seeing yourself in your leaders.

Today, he's graduating from high school! Check out our recent reunion. pic.twitter.com/gB39hFS3Wp

— Barack Obama (@BarackObama) May 27, 2022

ভিডিওতে দেখা যায়, বারাক ওবামা জ্যাকবকে বলছেন, “আমার মনে পড়ছে তুমি আমাকে বলছিলে যে পরেরবার যখন আমাদের দেখা হবে তখন তোমার চুল সাদা হয়ে যাবে।” প্রশ্ন শুনে ভিডিওতে হেসে ওঠে জ্যাকব এবং ওবামাকে বলেন, দেখা যাচ্ছে আমি ভুল বলিনি।”

পাঁচ মিনিটের ভিডিও ক্লিপে জ্যাকব ওবামাকে বলেছেন, হোয়াইট হাউসের ওই সাক্ষাৎ আমার জীবনের একটি উল্লেখযোগ্য দিন। ভিডিও কলে গল্প করা সময় জ্যাকব ওবামাকে জানায় সে মেমফিস ইউনিভারসিটিতে রাষ্ট্র বিজ্ঞানে পড়ার পরিকল্পনা করছে। হোয়াইট হাউস সফরই তাকে রাষ্ট্র বিজ্ঞানে পড়তে উৎসাহিত করেছে বলে জানায় জ্যাকব।

ওবামা জ্যাকবকে বলেন, আমি যখন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করি সে সময়ে ওই ছবিটিই অনেক মানুষকে আশাবাদী করেছে।”

ওবামা আরো বলেন, আমার মনে পড়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই আমি মিশেলকে এবং আমার কিছু স্টাফকে বলেছিলাম, সফল হতে লে তরুণ প্রজন্ম বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভুত অ্যামেরিকান, বিভিন্ন বর্ণের মানুষের আস্থা অর্জন করতে হবে। তাদেরকে বোঝাতে হবে ওভাল অফিস পরিচালনাকারী মানুষটি তাদের মতোই একজন মানুষ।

Tags: বারাক ওবামাহোয়াইট হাউজ
Previous Post

লুটপাট করতে সিদ্ধহস্ত বিএনপি নেতৃবৃন্দ: কাদের

Next Post

বাসসের পার্বত্য চট্টগ্রামের সাবেক প্রতিনিধি জহুরুল হক মারা গেছেন

Next Post
প্রয়াত জহুরুল হক, পার্বত্য চট্টগ্রামের সাবেক প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসসের পার্বত্য চট্টগ্রামের সাবেক প্রতিনিধি জহুরুল হক মারা গেছেন

রিয়াল মাদ্রিদ ফুটবল দল চ্যাম্পিয়ন্স ট্রফি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাজার্ডের ১ গোলে রিয়ালের খরচ ২ কোটি ইউরো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT