চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই খ্যাপা মহিষের কাছেই হারল সিংহরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 29, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচদিনের টেস্ট শেষ হল চারদিনে। যেখানে তিনদিনই রাজত্ব করে বোলাররা। মাঝের যে একদিন ব্যাটম্যানরা দাপট দেখিয়েছিল, সেই তৃতীয়দিন জয়ের আশা উজ্জ্বল করেছিল ইংল্যান্ড। কিন্তু চতুর্থদিন আবার বোলাররা স্বরূপে ফেরায় ফিকে হয়ে যায় ইংলিশদের স্বপ্ন। রাবাদা-নর্টজেদের সামনে টিকতে না পেরে জো রুটের দল হারে ১০৭ রানে।

সিরিজ শুরুর আগে নিজেদের খ্যাপা মহিষ দাবি করেছিল সাউথ আফ্রিকা। তারা বলেছিল, ইংল্যান্ড সিংহ হলে তারা খ্যাপা মহিষ। তাই ছেড়ে কথা বলবে না। কথা মতো, সেই খ্যাপা মহিষের কাছেই হারল সিংহরা।

দ্বিতীয়দিনেই দারুণ জমে উঠেছিল ইংল্যান্ড-সাউথ আফ্রিকার বক্সিং-ডে টেস্ট। যেখানে ভেল্কি দেখান দুই দলের পেসাররা। সেখানে তৃতীয়দিনে এসে উল্টো ভেলকি দেখান ব্যাটসম্যানরা। বিশেষ করে ইংল্যান্ডের ররি বার্নস। প্রোটিয়াদের প্রতিরোধ করে ইংলিশদের জয়ের আশাও জাগিয়েছিলেন এই ওপেনার।

প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। ইংল্যান্ড সেখানে প্রথম ইনিংসে তেমন কোনো প্রতিরোধই করতে পারেনি। ১৮১ রানে অলআউট হয়ে যান জো রুটরা।

দ্বিতীয়দিন শেষে বলা হচ্ছিল, যদি আড়াইশো রানের লিডও সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সামনে রাখতে পারে, তাহলেই রুটদের কাজ ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। কারণ ইংল্যান্ডকে ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে। তার ওপর স্বাগতিক পেসাররা যে গতিতে বল করছেন, তাতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।

কিন্তু ৩৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উল্টো চিত্রই তুলে ধরেন ইংল্যান্ডের দুই ওপেনার। জুটিতে তোলেন ৯২ রান। ২৯ রানে ডম শিবলি কেশব মহারাজের শিকার হলেও ইংলিশদের জয়ের আশা দিতে থাকেন বার্নস। ৭৭ রানে অপরাজিত থেকে তৃতীয়দিন শেষ করেন। ১০ রানে অপরাজিত ছিলেন তার সঙ্গী জো ডেনলি। তৃতীয়দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল এক উইকেটে ১২১ রান। বাকি দুদিনে তাদের করতে হত ২৫৫ রান। হাতে ৯টি উইকেট।

তবে চতুর্থদিনের শুরুতে আগের দিনের রেশ ধরে রাখতে পারেননি ইংল্যান্ড ব্যাটসম্যানরা। আগেরদিনের ৭৭ রানের সঙ্গে আর মাত্র ৭ রান যোগ হতেই আউট হন বার্নস। তার ৮৪ রাই দলীয় সর্বোচ্চ স্কোর। নিজের স্কোর বোর্ডে ২১ রান করে ফেরেন ডেনলি (৩১)।

মাঝখানে রুট ছাড়া দলকে ভরসা দিতে পারেননি কেউই। ৪৮ রানে আউট হন ইংলিশ অধিনায়ক। একে একে হতাশ করে ফেরেন বেন স্টোকস (১৪), জনি বেয়ারস্টো (৯), জস বাটলার (২২) ও স্যাম কারেন (৯)। মিডলঅর্ডার গুড়িয়ে যাওয়ার পর ইংলিশদের লেজ গুটিয়ে দিতে সময় নেয়নি প্রোটিয়া বোলাররা। ২৬৮ রানেই সফরকারীদের প্যাকেট করে ১০৭ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।

কাগিসো রাবাদা ৪টি, নর্টজে তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট নেন।

প্রথম ইনিংসে ৯৫ রান করে দলকে বিপদ থেকে উদ্ধার করা কুইনটন ডি কক হয়েছেন ম্যাচসেরা। দুদলের চার টেস্ট ম্যাচের দ্বিতীয়টি শুরু হবে ৩ জানুয়ারি থেকে, কেপটাউনে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জানুয়ারি

Next Post

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ সরকারের পরিকল্পিত: মির্জা ফখরুল

Next Post

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ সরকারের পরিকল্পিত: মির্জা ফখরুল

ফাইল ছবি

মধুর ক্যান্টিনের সামনে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT