চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিতকে গর্বিত করেছেন বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 27, মে 2021
in বিনোদন
A A
পরিবারের সঙ্গে পাহাড়ে ভ্রমণে থাকা দুইজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজটিতে ‘মুশকান জুবেরী’ চরিত্রে বাঁধনকে দেখা যাবে। বাঁধনের কাজ নিয়ে গর্বিত সৃজিত মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে এমনটাই জানালেন নির্মাতা।

সোমবার ফেসবুকে বাঁধনের সঙ্গে শুটিং এর সময় তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হলো অবশেষে। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।

Tags: আজমেরী হক বাঁধনমুশকান জুবেরীমোহাম্মদ নাজিম উদ্দিনলিড বিনোদনসৃজিত
Previous Post

‘এডিপি বাস্তবায়ন ১০ মাসে ৪৯% হওয়া চরম হতাশার’

Next Post

ডাক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শিশু ও অন্ধকার ছায়ার মধ্যে সহিংসতার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতিতে শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT