চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি সরকারের শীর্ষ মুসলিম আইনজীবী গুলিতে নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 30, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

মিয়ানমারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন শীর্ষ মুসলিম আইনজীবী ও অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি এনএলডির পরামর্শক কো নি। রোববার সন্ধ্যায় রেঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

ইন্দোনেশিয়া থেকে ফেরার পর বিমানবন্দরের কার পার্কিং এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র উ জাউ।

মিয়ানমার তথ্যমন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ মিয়ো মিইন্ত মঙ ইরাবতীকে বলেন, উ কো নি ছিলেন ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের স্টাডি ট্যুর সম্পন্নকারী ২১ সদস্যের সরকারি প্রতিনিধিদলের অন্যতম।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী উ পি মিইন্ত, স্বরাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এবং আরাকান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।

উ কো নি ছিলেন মুসলিম আইনজীবী এবং ২০০৮ সালের বিতর্কিত সংবিধানের বিশেষজ্ঞ। ২০১৬ সালে ক্ষমতায় আসার আগে সংবিধান সংশোধনী প্রস্তুতে তিনি এনএলডি’র হয়ে কাজ অন্যতম ব্যক্তিত্ব।

হামলাকারী ৫৩ বছর বয়স্ক কিয়ে লিন বলে পুলিশ জানিয়েছে। তিনি মান্দালয়ে বসবাস করতেন বলে জানানো হয়েছে। হামলাকারী পালানোর চেষ্টায় তার ৯ এমএ পিস্তল দিয়ে এক ট্যাক্সিচালককেও গুলি করে।

কো নি ১৯৮৮ সাল থেকেই জড়িত ছিলেন রাজনীতির সাথে। এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ প্রতিনিধি ইয়াংঘি লি।

Tags: মিয়ানমার
Previous Post

কক্সবাজারে রোহিঙ্গা কমিশনের প্রতিনিধি দলের দ্বিতীয় দিনের পরিদর্শন

Next Post

মিস ইউনিভার্সের মুকুট মিস ফ্রান্সের মাথায়

Next Post

মিস ইউনিভার্সের মুকুট মিস ফ্রান্সের মাথায়

মেহেরপুরে শেষ হলো তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT