চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র হাত ধরেই যেভাবে মিয়ানমারে গণতন্ত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 পূর্বাহ্ন 09, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

১৯৯০ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন অং সান সুচি। কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি সামরিক জান্তা। এবারের নির্বাচনের আগে সরকার সাংবিধানিক এমন পরিবর্তন এনেছিলো যাতে সুচি প্রার্থী হতে না পারেন। তবে তার নেতৃত্বেই তার দলের নিরংকুশ জয়ে গণতন্ত্রে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মিয়ানমার।

১৯৪৫ সালের ১৯ জুন মিয়ানমারের ইয়াংগুনে সু চি’র জন্ম। পরিবারের তৃতীয় এই সন্তানটি অহিংস গণতন্ত্রবাদী আন্দোলনকারী হিসেবেই বেশি পরিচিত সারা বিশ্বে।

সাধারণ গৃহবধূ হিসেবেই জীবন শুরু করেছিলেন সু চি। কিন্তু জীবনই একসময় তাকে রাজনীতির পথ বেছে নিতে বাধ্য করে। ব্রিটিশ নাগরিক মাইকেল অ্যারিসের সঙ্গে সুচির বিয়ে হয় ১৯৭১ সালে। বিয়ের এক বছর পরই প্রথম সন্তান আলেক্সান্ডারের জন্ম। দ্বিতীয় সন্তান কিমের জন্ম ১৯৭৭ সালে। তখন ব্রিটেনেই ছিলেন তিনি। কিন্তু ১৯৮৮ সালে মা গুরুতর অসুস্থ হলে তাকে দেখতে ছুটে আসেন দেশে। তখন গণতন্ত্রের দাবিতে উত্তাল পুরো মিয়ানমার। আর নিজেকে গুটিয়ে রাখতে পারেননি সু চি। যোগ দিলেন আন্দোলনে। গঠন করলেন এনএলডি-ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। 

পারিবারিক জীবনেরও ইতি সেখানেই। স্বামীর সঙ্গে শেষ দেখা ১৯৯৫ সালে হলেও ছেলেদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। এর চার বছর পর স্বামী মারা যান। ২০১০ সালে ১২ বছরের মধ্যে প্রথম ছোট ছেলে কিমের সাক্ষাৎ পান। এরপর বিগত ২১ বছরের প্রায় ১৫ বছরই গৃহবন্দী জীবন কাটান অং সান সু চি। স্বামী-সন্তানকে দেখতে একবার দেশ ছাড়লে আর কখনোই তাঁকে দেশে ঢুকতে দেয়া হবে না। তাই দেশ ও দেশের মানুষের স্বার্থে বন্দীজীবনকেই বেছে নেন সু চি।

রাজনৈতিক দল গঠন করে মুহূর্তেই সামরিক জান্তার চক্ষুশূলে পরিণত হন সু চি। ১৯৮৯ সালে গৃহবন্দী করা হয় তাকে।

জীবন দিয়ে যেমন দেশের জন্য কাজ করতে চেয়েছেন তেমন তার স্বীকৃতিও পেয়েছেন সারা বিশ্ব থেকে। ১৯৯০ সালে রাফতো পুরস্কার এবং শাখারভ পুরস্কার লাভ করেন সু চি। সামরিকতন্ত্রের বিপক্ষে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

১৯৯২ সালে আন্তর্জাতিক সম্পর্কের জন্য ভারত সরকার তাকে জওহরলাল নেহেরু পুরস্কার প্রদান করে। এবং একই বছর ভেনিজুয়েলার কাছ থেকে ইন্টারন্যাশনাল সিমন বলিভার প্রাইজও গ্রহণ করেন। ২০১২ সালে পাকিস্তান সরকার তাকে শহীদ বেনজির ভুট্টো অ্যাওয়ার্ড ফর ডেমোক্রেসি প্রদান করেন। ২০০৭ সালে কানাডা সু চি কে তাদের চতুর্থ সম্মানিত নাগরিক নির্বাচন করে। ২০১১ সালে ওয়েলেনবার্গ মেডেল এবং ২০১২ সালে আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও গ্রহণ করেন সু চি।

Tags: অং সান সু চিমিয়ানমারমিয়ানমার নির্বাচন
Previous Post

মিয়ানমারে গণতন্ত্রের অপেক্ষা

Next Post

‘সামাজিক মাধ্যমগুলো জঙ্গিরা ব্যবহার করতে পারবে না’

Next Post

‘সামাজিক মাধ্যমগুলো জঙ্গিরা ব্যবহার করতে পারবে না’

শিশু ফরহাদ হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT