চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অং সান সু চি’র বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এসময় তিনি ওই বাসায় ছিলেন না এবং এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

সিয়াটলটাইমস জানায়, ইয়াঙ্গুনে অবস্থিত সু চির প্রধান বাসভবনে ওই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই বাসভবনেই সু চি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন এবং এখান থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন পরিচালনা করেছেন।

তবে বৃহস্পতিবার যখন এখানে বোমা নিক্ষেপ করা হয় তখন তিনি রাজধানী নাইপিদোতে অবস্থান করছিলেন বলে জানান সরকারের একজন মুখপাত্র।

ওই মুখপাত্র বলেন, অজ্ঞাত এক ব্যক্তিকে সু চির বাড়ির পাশ দিয়ে দৌড়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই পুলিশ ওই বাড়িতে একটি বিস্ফোরিত বোতল এবং গ্যাসের সন্ধান পায়। এতে বাড়ির বাইরের একটি পানির পাইপ গ্যাসের আগুনে পুড়ে গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে কোন ধারণা দেননি এই কর্মকর্তা।
মূর্তিকারিগর

তিনি আরো বলেন, এক ব্যক্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ধারণ করেছেন। তার ভিডিওতে দেখা গেছে, সন্দেহভাজন ওই বোমা নিক্ষেপকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে এবং পুলিশ তাকে খুঁজছে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেছে।

সু চি মিয়ানমারের সংখ্যাগরিষ্ট বৌদ্ধদের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে সম্প্রতি সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিতে না পারায় তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন।

এর আগেও ১৯৯৬ সালে তার ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় সু চি বেঁচে গেলেও অনেকে নিহত হয়েছিলেন। ওই ঘটনার জন্য সু চির দলের লোক সেনাবাহিনীকে দায়ী করে।

Tags: অং সাং সু চিমিয়ানমার
Previous Post

মহিউদ্দিন চৌধুরীর স্মরণে ১৪ দলের শোক সভা ৩ ফেব্রুয়ারি

Next Post

সাগরিকায় শুরু আর শেষের আক্ষেপ

Next Post

সাগরিকায় শুরু আর শেষের আক্ষেপ

রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

মিয়ানমারে রোহিঙ্গাদের ৫টি গণকবরের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT