চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সু চি’র অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 30, আগস্ট 2018
in আন্তর্জাতিক
A A
অং সান সু চি-মিয়ানমার-রোহিঙ্গা-পদত্যাগ

জাতিসংঘের বিদায়ী মানবাধিকার প্রধান জাইদ রা’দ আল হুসেইন বলেছেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র রোহিঙ্গা ইস্যুতে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল।

বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিতে নোবেল বিজয়ী সু চি’র উচিত ছিল গত বছর থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ভয়াবহ নির্যাতনে নানা অজুহাতে সেনাবাহিনীকে ছাড় দেয়ার বদলে আগের মতো গৃহবন্দিত্বে ফিরে যাওয়া।

গত সোমবার জাতিসংঘ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের তদন্ত করার দাবি জানায় জাতিসংঘ।

এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সহিংস অভিযান ঠেকাতে বা হস্তক্ষেপ করে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ অং সান সু চি’রও ব্যাপক সমালোচনা করে ওই প্রতিবেদনে।

তবে সেই প্রতিবেদনকে ‘একপাক্ষিক’ দাবি করে একে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।

ওই প্রতিবেদনের প্রসঙ্গে এ মন্তব্য করেন হুসেইন। তিনি বলেন, ‘তার এ ব্যাপারে কিছু একটা করার মতো অবস্থান ছিল। না পারলে তার উচিত ছিল মুখ বন্ধ করে থাকা, বা তার চেয়েও ভালো, পদত্যাগ করা।’

‘তার (সু চি) তো কোনো প্রয়োজন ছিল না বর্মি সামরিক বাহিনীর মুখপাত্র হওয়ার। তার তো বলার দরকার ছিল না যে এই প্রতিবেদন ভুল তথ্যের হিমশৈলের মতো, এগুলো সব সাজানো তথ্য,’ বলেন তিনি।অং সান সু চি-মিয়ানমার-রোহিঙ্গা-পদত্যাগ

‘তিনি বলতে পারতেন, দেখুন, আমি দেশের নামমাত্র নেতা হতে রাজি আছি, কিন্তু এই পরিস্থিতিতে এভাবে না। আপনাদের অনেক ধন্যবাদ, তবে আমি পদত্যাগ করতে চাই। আমি আবার গৃহবন্দিত্বে চলে যাবো – এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতিতে অন্যরা আমাকে যা ভাবে, তেমন আলগা একটি সাজানো বস্তু হয়ে আমি থাকতে পারব না।’

১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত সামরিক সরকারের অধীনে প্রায় ১৬ বছর গৃহবন্দী হিসেবে কাটিয়েছিলেন সু চি।

বহু বছর ধরে মানবাধিকারের ‘প্রতিমূর্তি’ হিসেবে পরিচিত অং সান সু চি ১৯৯১ সালে গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছরের ২৫ আগস্ট নতুন করে সেনাবাহিনী মর্মান্তিক হত্যাযজ্ঞ শুরু করলে একটা পর্যায়ে সবার কাছে পরিস্কার হয়ে যায় যে বর্মি সেনাবাহিনীর ওরপর সু চি’র নিয়ন্ত্রণ নেই। তখন আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে তার ওপর চাপ আসতে থাকে অন্তত সেনাবাহিনীর কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়ার জন্য।অং সান সু চি-মিয়ানমার-রোহিঙ্গা-পদত্যাগ

কিন্তু তা না করে সু চি সেনাবাহিনীর পক্ষে সাফাই গাইলে বিশ্বজুড়ে দাবি ওঠে তার শান্তিতে নোবেল ফিরিয়ে নেয়ার।

এ প্রসঙ্গে বুধবার নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, ওই সম্মাননা ফিরিয়ে নেয়া সম্ভব নয়। কারণ এটি ছিল ওই সময় সু চি’র চেষ্টা বা অর্জনের স্বীকৃতি। বর্তমানের কর্মকাণ্ড তাতে প্রভাব ফেলবে না।

Tags: অং সান সু চিজাতিসংঘমিয়ানমাররোহিঙ্গাসেমি লিড
Previous Post

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

Next Post

নিরাপত্তাহীনতায় সাংবাদিক নদীর শিশু কন্যা

Next Post

নিরাপত্তাহীনতায় সাংবাদিক নদীর শিশু কন্যা

‘আলতাফ মাহমুদের হাত ধরেই সংগীত জগতে পা রেখেছিলাম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT