চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজকে বের হওয়ার জন্য চাপ দিচ্ছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
সুয়ারেজের জন্য বার্সা চাপ দিচ্ছে, ফুটবল খেলোয়াড় গাড়ির মধ্যে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মৌসুমে লুইস সুয়ারেজকে আর দলে চান না বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান, এ আর নতুন কথা নয়। উরুগুয়েন তারকার সঙ্গেও জুভেন্টাসের আলোচনা চলছে এমন কথাও মোটামুটি প্রচলিত আছে। তবে সুয়ারেজ বলছেন, তাকে ঘিরে যত গুঞ্জন আছে সবই ভুয়া। অন্তত আরও একটা মৌসুম ন্যু ক্যাম্পে কাটিয়ে দিতে চান তিনি।

বার্সার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে ৩৩ বছর বয়সী সুয়ারেজের। অর্থাৎ ২০২০-২১ মৌসুমটাই হতে চলেছে বার্সাতে তার শেষ মৌসুম। সেই মৌসুমটা শেষ করে নিজ থেকেই বিদায় নেওয়ার ইচ্ছা তার।

তবে ক্লাব সুয়ারেজের সঙ্গে যেমনটা আচরণ করছে তাতে মনে হয় না আরেকটা মৌসুম ন্যু ক্যাম্পে কাটানো হবে তার। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল জিমনাস্টিক ডি তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দলে রাখেননি বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলার মানে হলো মৌসুমের সম্ভাব্য দলটাকে বাজিয়ে নেওয়া। উঠতি ও সম্ভাবনাময় খেলোয়াড়দের এসব সুযোগ দেওয়া হয়। আর সুয়ারেজের সুযোগ না পাওয়া অনেকটাই বুঝিয়ে দেয় যে, কোম্যানের ভবিষ্যৎ দলে তার সুযোগ নিতান্তই কম। অর্থাৎ ক্লাব চাইছে নিজ থেকেই যেন বিদায় নেন তিনি।

অন্যদিকে সুয়ারেজকে মৌসুম প্রতি ১ কোটি ইউরোতে খেলার প্রস্তাব দিয়েছিল জুভেন্টাস। চুক্তি হওয়ার সম্ভাবনা তিন মৌসুমের জন্য। এখন সুয়ারেজ বার্সাতেই থাকবেন নাকি জুভেন্টাসে পাড়ি জমাবেন সেই সিদ্ধান্ত এখন কেবলই তার।

Tags: বার্সেলোনালিড স্পোর্টসলুইস সুয়ারেজ
Previous Post

মির্জাপুর পৌরসভায় নৌকার প্রার্থী প্রয়াত মেয়রের স্ত্রী

Next Post

ইউএনও’র ওপর হামলার ঘটনায় বাসার মালী ৬ দিনের রিমান্ডে

Next Post
উপস্থিতি ও আলোচনা চলাকালে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও'র ওপর হামলার ঘটনায় বাসার মালী ৬ দিনের রিমান্ডে

রাহিতুল ইসলাম এর বই আলমগীরের ভালোবাসার হাট-বাজার. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভালোবাসার হাট-বাজার' নিয়ে এলেন রাহিতুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT