চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে বাসায় ফিরলেন আকবর, ফিরলেন গানেও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

গুরুতর অসুস্থতা নিয়ে প্রায় ১ মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি ছিলেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর। কিডনিসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। ঠিকমত খেতে ও কথা বলতে পারতেন না। বিছানায় পড়ে থাকতেন।

এ অবস্থায় চরমভাবে আর্থিক সংকটে পড়েন ‘তোমার হাত পাখার বাতাসে’ গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী। উপায় না পেয়ে তখন আকবর তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আকবরের ডাকে সাড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ফেব্রুয়ারি তার চিকিৎসায় ২২ লাখ টাকা দেন। ওই টাকায় চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন গায়ক আকবর।

চ্যানেল আই অনলাইনকে এ শিল্পী তার সুস্থতার খবর জানিয়েছেন। আকবর বলেন, আমি এখন মোটামুটি সুস্থ। হাঁটাচলা করতে পারছি, খেতে পারি। সবকিছু একাই করতে পারি। ১৩ ফেব্রুয়ারি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছি।

পরদিন টাঙ্গাইলের পাহাড় সখিপুর এলাকায় ভালোবাসা দিবসের একটি কনসার্টে অংশ নিয়েছি। এখন থেকে আবার নিয়মিত গাইবো। অসুস্থতার কারণে কয়েকমাস গান-বাজনা থেকে দূরে ছিলাম। আমার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।

আকবর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ‘আমি মা ডেকেছি’। তিনি ২২ লাখ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। ২ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকা সঞ্চয়ী পত্র করে দিয়েছেন। সেখান থেকে তিনমাস পরপর ৫১ হাজার করে টাকা পাবো চিকিৎসার জন্য। তার নির্দেশ মতো চিকিৎসকরা আমাকে যত্নের সাথে চিকিৎসা নিয়েছেন। যতদিন বাঁচবো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবো। পাশপাশি আমার হানিফ সংকেত স্যারের অবদানও কম নয়। তিনি আমার অভিভাবক হিসেবে সাথে থেকেছেন সবসময়।

আকবর জানান, তার পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে। প্রতি সপ্তাহে পিজি হাসপাতাল থেকে চর্ম, কিডনি, মেডিসিন এই বিভাগ থেকেই চেকআপ নিতে হবে। প্রধানমন্ত্রীর অফিস থেকে পিজি হাসপাতালের প্রধানের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আকবরের চিকিৎসার জন্য যা যা খরচ হবে, পিজি হাসপাতাল বহন করবে। তিনি সেভাবেই চিকিৎসা নেবেন। আকবর বলেন, চেষ্টা করছি আগের মতো গান করার। সবার কাছে দোয়া চাচ্ছি।

Tags: আকবরইত্যাদিলিড বিনোদনহানিফ সংকেত
Previous Post

বইমেলায় থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’

Next Post

শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ

Next Post

শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ

বিএনপি-আসাদুজ্জামান রিপন কারাগারে

বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনকে কারাগারে প্রেরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT