চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে বাসায় ফিরলেন অভিনেতা দীপঙ্কর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 21, জানুয়ারি 2020
in বিনোদন
A A
অভিনেতা দীপঙ্কর ও তার পরিবারের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিন হাসপাতালে থাকার পর সোমবার রাতে বাড়ি ফিরলেন ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালোর দিকে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

গেল বৃহস্পতিবার রাতে ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের সঙ্গী দোলন রায়কে বিয়ে করার পর দিনই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এমনকি সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়েছিল।

এর আগে এনডিটিভিকে দেওয়া এক বক্তব্যে দীপঙ্করের সদ্য বিবাহিত স্ত্রী অভিনেত্রী দোলন রায় বলেন, গত মাসে নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে দীপঙ্কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। টানা চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শুক্রবার আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

গেল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বিয়ে হয় দীপঙ্কর ও দোলনের। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।

সত্যজিত রায়ের ‘সীমাবদ্ধ’র মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন দীপঙ্কর দে। এরপর জন অরণ্য, গণশত্রু, শাখা প্রশাখা ও আগন্তুক-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও এই অভিনেতা কাজ করেছেন মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত ও ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে।

Tags: ঋতুপর্ণ ঘোষদীপঙ্কর দেদোলন রায়বুদ্ধদেব দাশগুপ্তমৃণাল সেন
Previous Post

পন্টিংয়ের দলের কোচ শচীন

Next Post

৩৫০ মিলিয়ন ডলারে ‘উবার ইটস’ কিনছে জোমাটো

Next Post
উবার ইটস অর্ডারিং অ্যাপের স্ক্রিনশট ও জোমাটো কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫০ মিলিয়ন ডলারে 'উবার ইটস' কিনছে জোমাটো

আবরার হত্যা

আবরার হত্যায় অভিযোগ গঠনের শুনানি ৩০ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT