চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুসম্পর্কে গুরুত্ব দুই প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 17, ডিসেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব নিয়ে শীর্ষ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী ভার্চুয়াল সামিটে দুই দেশের মধ্যে সুসম্পর্কের ওপর জোর দিয়েছেন। তারা মনে করেন, এই সম্পর্ক সব সময়েই সর্বোচ্চ গুরুত্ব বহন করে।  

ভার্চুয়াল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে, উভয়দেশ বিদ্যমান সহযোগিতার সুযোগ নিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু-চেইন আরও সমৃদ্ধ করতে পারে।’

সেসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোভিডের মতো বৈশ্বিক দুর্যোগে দুই দেশের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রেখেছে। যা আগামীতেও থাকবে।

এই সামিটে চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ, বঙ্গবন্ধু-মহাত্মাগান্ধী ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

এদিন ৫৫ বছর বন্ধ থাকার পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হয়। ভার্চুয়াল সামিটে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেল যোগাযোগ উদ্বোধন করেন।

সামিটে দুই দেশের দুই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু-মহাত্মাগান্ধী ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ভারতের ডাকবিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর সন্মানে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন দুই প্রধানমন্ত্রী।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তি সংগ্রামে দুই দেশের আত্মউৎস্বর্গকারী বীরদের স্মরণ করেন।

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বর্ষপূতিতে স্বাধীনতার জন্য ভারতের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে।

এসময় আগামী বছরের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ ভারত সম্পর্ক
Previous Post

শুক্রবার ভ্যাকসিন নেবেন মাইক পেন্স

Next Post

আল্লামা শফীকে ‘হত্যা’, মামুনুল হকসহ আসামি ৩৬

Next Post
প্রতিবাদী সমাবেশে আল্লামা শফীর ছবি সহ নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লামা শফীকে ‘হত্যা’, মামুনুল হকসহ আসামি ৩৬

বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক ও ইউআইইউ-এর সমঝোতা চুক্তি সাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT