চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুষ্ঠু হবে না জেনেও গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি’

চকোর মালিথা by চকোর মালিথা
2:48 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2015
in রাজনীতি
A A

সুষ্ঠু হবে না জেনেও গণতান্ত্রিক দল হিসেবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর বিজয় র‌্যালি করাও ঘোষণা দিয়েছে দলটি।

মহান বিজয় দিবসের কর্মসূচি ঠিক করতে মঙ্গলবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সভাপতিত্বে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়।

সভায় সিদ্ধান্ত হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসের জন্য পক্ষকালব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ১৬ই ডিসেম্বর বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালির ঘোষণার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

‘বিজয় দিবস সবার জন্য। আমরা আশাকরি বিজয় দিবস উপলক্ষে আমরা যে অনুষ্ঠানগুলো করবো, সেগুলো বাধাহীনভাবে করতে পারবো, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা পালন করি, তাদের জন্য দেশে গণতান্ত্রিক পরিসর একেবারেই নেই। আমি এখন সভা করতে পারি না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, ‘বিএনপি তা আশা করে না। এ আশঙ্কা বিএনপি অনেক আগেই প্রকাশ করেছে। তারপরও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে দলটি নির্বাচনে অংশ নিচ্ছে। যেহেতু আমরা একটি গণতান্ত্রিক দল, যেকোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে চাই।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশে চরম সংকট চলছে।

Tags: পৌরসভা নির্বাচনবিএনপিমির্জা ফখরুল
Previous Post

এই শীতে শিশুর ত্বকের যত্নআত্তি

Next Post

যে জন আলোর পথযাত্রী

Next Post

যে জন আলোর পথযাত্রী

জাপানি নাগরিক হত্যার পেছনেও জেএমবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT