চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুর কারণ জানাবে ডায়েরির ছেঁড়া পাতাগুলো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 08, আগস্ট 2020
in বিনোদন
A A
একজন যুবক ব্যক্তিগত ছবি, প্রকৃতি ও রাস্তার পেছনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর শুরু থেকেই এটি আত্মহত্যা নাকি খুন সেটি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। তবে সম্প্রতি যেন সেই মৃত্যু তদন্তের রহস্য আরো বেশি ঘনীভূত হয়েছে। তাও আবার সেটি সুশান্তের ব্যবহৃত ডায়েরিকে কেন্দ্র করে।

সুশান্তের মৃত্যুর পর তার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার ব্যবহৃত একটি ডায়েরি। যেখানে তিনি লিখতেন তার মনের নানান কথা। ফলে ধারণা করা হয়েছিল তার মৃত্যুর কারণ উদঘাটন করতে অনেকাংশেই সাহায্য করতে পারে এই ডায়েরি। কিন্তু সেই ডায়েরিরই শেষের দিকের কয়েকটি পৃষ্টা ছেড়া পাওয়া গেছে। কিন্তু কেন এমনটা করা হয়েছে কিংবা কে ই বা এই কাজ করেছে তা নিয়ে এখন চলছে প্রশ্ন ছড়াছড়ি।

এ বিষয়ে সুশান্তের বাবার নিয়োগ করা আইনজীবী বিকাশ সিং জানান, আমার মতে ডায়েরিটি এই মৃত্যুর কারণ উদঘাটনে অনেক বড় একটা ভূমিকা রাখবে। যেহেতু তিনি রোজ তার মনের কথা গুলো ডায়েরিতে লিখে রাখতেন। সুতরাং, মৃত্যুর আগে নিশ্চয় সে বিষয়েও কিছু না কিছু তিনি অবশ্যই লিখেছিলেন। এছাড়াও তিনি আরো জানান, আমি আশা করি তদন্ত সংস্থা ডায়েরিটির শেষ কয়েকটি পৃষ্ঠা পুনরুদ্ধার করতে সক্ষম হবে। কেননা এর মাধ্যমেই এই মৃত্যুর কারণ অনেকাংশেই বের করে ফেলতে পারবো।

এদিকে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির দাবি, সুশান্ত ডায়েরি লিখতেন ঠিকই কিন্তু লেখা পছন্দ না হলে নিজেই কোন কোন সময় পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেন। তাই ছেঁড়া ডায়েরিতে কোন রহস্য নেই বলে তিনি দাবি করেছেন। সেই সঙ্গে তার আরও দাবি, সুশান্তের মৃত্যুর পর থেকে অনুরাগীরা অনেকেই তাকেও সন্দেহ করছেন। সেক্ষেত্রে যারা এমন দাবি করছেন তারা কি আদৌ সুশান্তের ভক্ত কিনা তা নিয়ে সন্ধিহান তিনি।

অপরদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে শুরু থেকে বেশ গাফেলতি করছেন মুম্বাই পুলিশ। এমনকি তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছে বিহার পুলিশ। তাদের আইনজীবী কেশব মোহন হলফনামায় উল্লেখ করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকার করেছে মুম্বাই পুলিশ। বারবার অনুরোধ করেও তাদের তরফ থেকে সহযোগিতা মেলেনি।
Tags: মুম্বাই পুলিশ
Previous Post

বঙ্গবন্ধুর প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা

Next Post

আলোচিত ‘স্বপ্নডানায়’ এখন ইউটিউবে

Next Post
চ্যানেল আই অনলাইন এর স্বপ্নডানা নাটকের প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত ‘স্বপ্নডানায়’ এখন ইউটিউবে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো ও নামের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে আবারও বাতিল ক্রিকেট ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT