চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের ঘটনা খুন হয়ে থাকার সম্ভাবনাই বেশি: পারিবারিক আইনজীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 18, আগস্ট 2020
in বিনোদন
A A
সুশান্ত সিং এর ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং সোমবার বলেছেন, সুশান্তের ঘটনাটি আত্মহত্যা নয়, খুন হয়ে থাকার সম্ভাবনাই অনেক বেশি।

আইনজীবী বলেন, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পাঠানি ঘটনার পর থেকে সুশান্তের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। সুশান্তের পরিবারকে তিনি বুঝাচ্ছিলেন যে এটা আত্মহত্যা। পরিবারও সেটা বিশ্বাস করা শুরু করেছিল। কিন্তু যখন পাটনায় মামলা দায়ের করা হলো, তখন থেকে রিয়া চক্রবর্তীকে সাহায্য করা শুরু করলেন সিদ্ধার্থ পাঠানি। তখনই সুশান্তের পরিবারের সন্দেহ হয়েছে যে এটা আত্মহত্যা নয়, খুনের ঘটনা হতে পারে।

ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী। তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট অনেকদিন কাউকে দেখানো হয়নি। ফাঁস লাগিয়ে মৃত্যুতে শরীরের ওপর যেই প্রভাব পড়ে, যেমন চোখ বের হয়ে আসা, হাড়ে আঘাত; এসব কিছুই ছিল না রিপোর্টে। এমনকি নখের নমুনাও পরীক্ষা করা হয়েছে বলে মনে হয়না আমার।’

তিনি আরও বলেন, ময়নাতদন্ত করা হয়েছে এমন একটি হাসপাতালে, যেই হাসপাতালের আগে থেকেই বদনাম আছে। অর্থের বিনিময়ে সার্টিফিকেট দেয়ার জন্য সেই হাসপাতাল সুপরিচিত।

আইনজীবী জানান, সুশান্তের শরীরে যে ফাঁসের চিহ্ন পাওয়া গেছে তা খুবই নিখুঁত। সাধারণত বেল্ট দিয়ে ফাঁস দেয়া হলে এরকম চিহ্ন দেখা যায়। তাই তিনি ধারণা করছেন সুশান্তের কুকুরের বেল্ট অথবা অন্য কোনো বেল্ট দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর দুই মাস পার হয়ে গেছে। কিন্তু তারপরেও কাটছে না তার মৃত্যু রহস্য। সুশান্ত কি আত্মহত্যা করেছিলেন নাকি মৃত্যুর দিকে ঠেলে দিতে কেউ কলকাঠি নেড়েছে? সে নিয়ে এখনো চলছে তর্ক-বিতর্ক।

Tags: আত্মহত্যারিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
Previous Post

সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্যকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন 

Next Post

স্থানীয় সরকারে শিক্ষাগত যোগ্যতার ধূম্রজাল দূর করবে কে?

Next Post
বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ লোগো, সরকারী সেবা ও প্রশাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকারে শিক্ষাগত যোগ্যতার ধূম্রজাল দূর করবে কে?

সাঈদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT