চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তকে ‘খুন’ করা হয়েছে, রিয়াকে গ্রেপ্তারের আবেদন 

সিএইচআই + এইচটি by সিএইচআই + এইচটি
6:21 অপরাহ্ন 27, আগস্ট 2020
in বিনোদন
A A
একজন যুবক রঙিন পোশাক পরে বসে আছেন, হাতে একটি মোবাইল ফোন ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে প্রায় প্রতিদিনই যোগ হচ্ছে চাঞ্চল্যকর নানা তথ্য। শুরু থেকেই সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে অভিযুক্ত বলে আসলেও এবার তাকে সরাসরি খুনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করলেন সুশান্তের বাবা কে কে সিং।

মূলত রিয়া চক্রবর্তীর একটি সোশাল বার্তার পরই এমন অভিযোগ করেন ছেলে হারানো কে কে সিং।

রিয়াকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি এক ভিডিও বার্তায় বলেন, রিয়া চক্রবর্তী আমার ছেলেকে দীর্ঘদিন ধরে বিষ দিচ্ছিল। রিয়া একজন খুনি। তদন্তকারী সংস্থার অবিলম্বে তাকে এবং তার সহকারিদের গ্রেপ্তার করা উচিত।

কে কে সিংয়ের ‘বিষ দিচ্ছিল’ কথাটিকে তার আইনজীবী ব্যাখ্যা দেন এভাবে। তিনি বলেন, ‘বিষ’ অর্থে সুশান্তের বাবা বলতে চেয়েছেন ড্রাগের কথা। এই আইনজীবী আগেও জানিয়েছেন, পরিবার প্রথমে ভেবেছিল প্রেসক্রাইব করা ওষুধের ওভারডোজের কারণে সুশান্তের মৃত্যু হয়েছে। তবে রিয়ার মাদক গ্রহণ সংক্রান্ত খবর সামনে আসার পর গোটা ঘটনা পাল্টে যায়। রিয়া যে নিষিদ্ধ ড্রাগেরও ব্যবহার করত সে সম্পর্কে পরিবারের কোনও ধারণাই ছিল না।

এদিকে ড্রাগের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সুশান্তের বোন টুইটে জানান, গত দুই দিনে মিডিয়া যা কিছু তথ্য সামনে এনেছে তাদের তদন্তে স্পষ্ট- রিয়া এবং গ্যাং সুশান্তকে ড্রাগ দিত এবং তাকে অচৈতন্য করে রাখত মাসের পর মাস, যাতে ওকে সহজে কন্ট্রোল করে রাখতে পারে। আর্থিকভাবে ওকে নিঃস্ব করবার চেষ্টা করেছে। পরিবারের সদস্যরা যাতে তার সঙ্গে দেখা না করতে পারে সেই ব্যবস্থাও করেছে রিয়া। যাতে কোনওভাবেও আমরা তাকে (সুশান্ত) উদ্ধার না করতে পারি।

তিনিও অবিলম্বে রিয়াকে গ্রেপ্তার করার আবেদন জানান। এদিকে সামাজিক মাধ্যমে রিয়ার বার্তা প্রকাশের পর সুশান্তের বোন আরো একটি টুইটে জানান, ভারত সরকারের এই বিষয়টি দেখা উচিত যাতে একজন মূল অভিযুক্ত কোনওভাবেই এইভাবে পাবলিসিটি স্টান্টের জন্য সাক্ষাত্কার দিতে না পরে। গ্রেপ্তার করা হোক রিয়াকে।

Tags: খুনগ্রেপ্তারবলিউডবাবারিয়ালিড বিনোদনসুশান্ত
Previous Post

সেপ্টেম্বর থেকে এজেন্ট ব্যাংকিং চালু করবে সোনালী ব্যাংক

Next Post

আরেক হত্যা মামলায় ওসি প্রদীপসহ আসামি ১২

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পরিদর্শক প্রদীপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেক হত্যা মামলায় ওসি প্রদীপসহ আসামি ১২

বিক্রয় হোটেল হাউসের জন্য বিক্রয় বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে শিক্ষা খাতের অনিশ্চিত যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT