চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতানকে নিয়ে শেখ সাদীর নতুন জার্নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 19, জানুয়ারি 2021
in বিনোদন
A A
দুজন যুবক একসাথে দাঁড়িয়ে, পেছনে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গান লিখতেন। গুণগুণ করে গাইতেন। বন্ধুদের আড্ডায় সেইসব গান ভিন্নমাত্রা যোগ করতো। মজা করতে করতে লিখে ফেলেন ‘ললনা’। ২০১৮ সালের নভেম্বরে গানটি প্রকাশের পর রাতারাতি ‘তারকাখ্যাতি’ পান তরুণ শিল্পী শেখ সাদী।

আর পিছু ফিরে তাকাতে হয়নি। এরমধ্যে অনেকগুলো গান করে তিনি প্রশংসা পেয়েছেন। নতুন বছরে সাদীর নতুন গান ‘আমার তুমি নাই’ প্রকাশ পেয়েছে। যে গানে তার সঙ্গে সুলতান নামে আরও একজন কণ্ঠ দিয়েছেন। মূলত দেড় বছর আগে শুটিংয়ে তার গান শুনে মুগ্ধ হওয়ায় তাকে নিয়ে শেখ সাদীর এই নতুন জার্নি।

চ্যানেল আই অনলাইনকে শেখ সাদী বলেন, আমারই ‘নেই হয়ে আছো তুমি প্রাণে’ গানের শুটিংয়ে সুলতান সহকারী পরিচালক ছিল। সেখানে গিটার বাজিয়ে নিজে নিজে গাইছিল। খুব হাই স্কেলে, ভালো ফিল দিয়ে গাইতে পারে। আমি তাকে আগে থেকে চিনতাম না। গান শুনে এতো ভালো মনে হয়েছে এই ছেলেটাকে সুযোগ দিলে সে ভালো করবে। তাই তাকে ভেবেই একটা গান লিখি। ভিউস দিয়ে প্রকাশ হওয়া গানটি বিচার করবো না। লাইক ও কমেন্টসে প্রচুর পজিটিভ প্রতিক্রিয়া পাচ্ছি।

এ গানের কথা সুর করেছেন শেখ সাদী নিজেই। সংগীত আয়োজন করেছেন আলভী। ভিডিও সোহেল রাজ এবং সম্পাদনা ও কালার করেছেন রেজাউল রাজু। ‘আমার তুমি নাই’ গানটি প্রকাশ পেয়েছে শেখ সাদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

তিনি বলেন, আমার টার্গেট ছিল কিছু গায়ককে আমি নিজে পরিচিত করিয়ে দেব। মানুষ গ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার। আমি শুরুতেই কথা দিয়েছিলাম, তাকে নিয়ে গান করবো। নতুন এ গানটি লিখতে সময় লেগেছে। কারণ, এই ধাঁচে গান আমি লিখি না।

প্রত্যাশা ছিল, যারা গানটি শুনবে পছন্দ করবে। কারণ গানের কথা ব্যবহার করেছি খুব ‘র’। প্রেম সবাই করেছি। প্রেমের ফিল সবাই বুঝি। গানটির ভিডিও গল্পে রেখেছি। প্রেমের ভিডিওতে বার্তা দিয়েছি, প্রেমে ধোকা খেলে ক্যানভাসটা একই থাকে। সে এই প্রথম মৌলিক গান করলো। চেষ্টা করবো তাকে নিয়ে আরও গান করার। এবং এমন নতুন প্রতিভাবান মনে হলে তাদের নিয়ে গান করে যাবো।

নিজের সংগীত অভিজ্ঞতা থেকে শেখ সাদী বলেন, অডিয়ান্সের থেকে যে পরিমাণ রেসপন্স আমি পাচ্ছি এতোটা ডিজার্ভ করি না। কারণ আমি সেভাবে গান শিখে আসি নাই। যতটুকু চেষ্টা করে কাজ করেছি মানুষ বেশি গ্রহণ করেছে। এখন আমি ভিউস হিসেব করে গান করি না। ভিউস হিসেবে করলে আরও দশটি ললনা বানাতে পারতাম।

তিনি আরও বলেন, গত বছর বেশি গান দিতে পারিনি। এতে করে আমার শ্রোতা দর্শকরা হতাশ হয়েছেন। মূলত কোয়ালিটি ধরে রাখার জন্য দেরিতে গান করতাম। এখন আমার চমৎকার একটি মিউজিক টিম তৈরি হয়েছে। তাই এখন থেকে কাজগুলো করা কিছুটা সহজ হয়ে যাবে। এবার পরিকল্পনা রয়েছে প্রতিমাসে একটি করে গান উপহার দেব। আসন্ন ভালোবাসা দিবসেই আমার নতুন দুটি গান প্রকাশ পাবে।

Tags: আড্ডাইউটিউবগানগায়কগায়ক শেখ সাদীপ্রেমবন্ধুবিচ্ছেদবিরহললনাশেখ সাদীসংগীত
Previous Post

বিরাট-আনুশকার পথে সাইফ-কারিনা

Next Post

চারে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও অন্য খেলোয়াড়ের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চারে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের

স্বাস্থ্যমন্ত্রী ও কর্মকর্তারা করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতেই প্রয়োগ হবে ভারতের উপহারের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT