চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরসম্রাট আলাউদ্দিন আলী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 09, আগস্ট 2020
in বিনোদন
A A
আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী

কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরসম্রাট আলাউদ্দিন আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। রবিবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আলাউদ্দিন আলী ছেলে শওকত আলী রানা মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, সাড়ে ৫ টার দিকে আলাউদ্দিন আলীর মৃত্যু হয়েছে।

দেশ বরেণ্য এই সংগীত ব্যক্তিত্বের মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ভোরে শারীরিক অসুস্থতা বাড়লে আলাউদ্দিন আলীকে হাসপাতালের লাইফ সাপোর্ট রাখা হয়।

চিকিৎসক ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। জানা যায়, তার শরীরে অক্সিজেন মাত্রা খুব কম ছিল। তীব্র শ্বাসকষ্ট অবস্থায় দ্রুত তাকে ভেন্টিলেটরে ব্যবস্থায় নেওয়া হয়েছিল। দীর্ঘদিন আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন।

২০১৫ সালের ৩ জুলাই আলাউদ্দিন আলীকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল।

এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বাংলাদেশ ও ব্যাংককে তার চিকিৎসা হয়েছে।

আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তার বাবা ওস্তাদ জাদব আলী।

দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকার মতিঝিলের এজিবি কলোনিতে চলে আসেন আলাউদ্দিন আলী। তিন ভাই ও দুই বোনের সঙ্গে সেই কলোনিতেই বড় হন এই গুণী শিল্পী।

সংগীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে কাজ করেন দীর্ঘদিন। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

অসংখ্য সম্মাননা ছাড়াও আলাউদ্দিন আলী আটবার জাতীয় পুরস্কার অর্জন করেন।

Tags: আলাউদ্দিন আলীলিড বিনোদনসংগীত
Previous Post

ভিয়েতনামে নতুন করে করোনার হানা, ১ জনের মৃত্যু

Next Post

গুরুতর অপরাধী ৪০০ তালেবানের মুক্তি অনুমোদন করেছে আফগান সরকার

Next Post
আফগান নেতা তালেবান নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বোর্ডে লেখা রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অপরাধী ৪০০ তালেবানের মুক্তি অনুমোদন করেছে আফগান সরকার

বড় হুজুর মনিরুজ্জামান সিরাজীর জানাজা অনুষ্ঠিত, মুসল্লিরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মনিরুজ্জামান সিরাজী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT