চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ হাতছাড়া করার আক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 03, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের প্রথম ইনিংসে ৭১৫ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং ক্যারিশমায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৪২৯ রান। এমন ব্যাটিং সহায়ক উইকেটে আরও ভালো না করতে পারাটাকে সুযোগ হাতছাড়া হিসেবেই দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। জবাবে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪২৯ রানে অলআউট হলে একদিন হাতে রেখে, ইনিংস ও ৫১ রানে জয় পায় নিউজিল্যান্ড।

সৌম্য ১৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। নিজেও ১৪৬ রানের লড়াকু ইনিংস খেলার পর মাহমুদউল্লাহর মুখে শুধুই আক্ষেপ। ম্যাচ শেষে বললেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেটটা আসলেই অনেক ভালো ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করেছি।’

প্রথম ইনিংসে আরেকটু ভালো ব্যাট করতে পারলে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। মাহমুদউল্লাহর মুখে শোনা গেল এমন কথাই, ‘এটি ছিল সবচেয়ে মূল্যবান সুযোগ, যদি আমরা প্রথম ইনিংসে আরেকটু ভালো করতে পারতাম।’

দুজনে সেঞ্চুরি পেলেও নিউজিল্যান্ড বোলাররা যে দারুণ বল করেছেন সেটা বলতেও ভোলেননি বাংলাদেশ অধিনায়ক। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নেইল ওয়াগানাররা যে পুরো সময় জায়গা মতো বল ফেলেছেন সেটাই বলছেন তিনি।

মাহমুদউল্লাহ বললেন, ‘এখানে বোলারদের (বাংলাদেশের বোলার) জন্য শেখার আছে, যদিও তাদের সাহস আছে। সবসময় আমাদের শুধু ঠিক জায়গায় বলটা রাখতে হবে। তারা (নিউজিল্যান্ড বোলার) সবসময় ভালো জায়গায় বলটা রেখেছে এবং দারুণ বল করেছে। আমাদের সবার এটি ভালোভাবে মোকাবেলা করার প্রয়োজন ছিল।’

Tags: মাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

আটক মিয়ানমার বর্ডার গার্ড সদস্যকে ফিরিয়ে দেবে বিজিবি

Next Post

‘ফাগুন হাওয়ায়’-এর বিশেষ প্রদর্শনীতে তারার মেলা

Next Post

‘ফাগুন হাওয়ায়’-এর বিশেষ প্রদর্শনীতে তারার মেলা

ফেদেরারের শিরোপার সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT