টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বৃহস্পতিবার শুরুতে ব্যাটিংয়ে নেমে অবশ্য প্রস্তুতির সুযোগটা হাতছাড়া করেছেন সৌম্য সরকার।
কলম্বোর উপশহর মোরাতুয়ায় সৌম্যর উইকেটটি হারিয়ে এগোচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ১ উইকেটে ৬৭ রান। তামিম ইকবাল ২৭ ও মুমিনুল হক ২৪ রানে ব্যাট করছেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক দিনেশ চান্ডিমাল। পরে ২৬ রানের ওপেনিং জুটি পায় সফরকারীরা। ২ চারে ২২ বলে ৯ রানে ফিরে গেছেন সৌম্য।
বাংলাদেশের হয়ে খেলছেন-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সুভাশিষ রায়, তাসকিন আহমদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ-
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), রন চন্দ্রাগুপ্তা, লিও ফ্রান্সিস্কো, হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুনারত্নে, লাসিথ আম্বুলডেনিয়া, আভিস্কা ফার্নান্দো, রোশেন সিলভা, ইরোস সামারাসুরিয়া, রুমেশ বুদ্ধিকা, লাহিরু সামারাকুন ও প্রাভিন জয়াউইকার্মা।








