চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুমনের প্রথম ছবি ‘হাওয়া’, চঞ্চল-তুষি-রাজ চূড়ান্ত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 31, আগস্ট 2019
in বিনোদন
A A

প্রায় তিনশো’র মতো বিজ্ঞাপন ও বেশকিছু টিভি ফিকশন নির্মাণ করে মুন্সিয়ানা দেখিয়েছেন মেজবাউর রহমান সুমন। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল যে, তিনি চলচ্চিত্র পরিচালনায় আসছেন। 

এবার গুঞ্জন নয়, চলতি বছরেই নিজের প্রথম ছবির কাজ শুরু করতে চলেছেন সুমন। তার প্রথম ছবির নামও জানা গেছে।

চ্যানেল আই অনলাইনকে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মেজবাউর রহমান সুমনের প্রথম ছবির নাম ‘হাওয়া’।

এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও থাকছেন ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে আলোচনায় আসা দুই মুখ নাজিফা তুষি ও শরিফুল রাজ। কয়েকমাস আগে চঞ্চল-তুষি-রাজ তিন জনের সঙ্গে কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

এ ব্যাপারে জানতে চাইলে কেউই কথা বলতে চাননি। সূত্র জানায়, এ ছবির জন্য চঞ্চল চৌধুরী কয়েকমাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন। বাকি দুজনও শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত। অপেক্ষা করছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনের গ্রিন সিগনালের!

শোনা যাচ্ছিলো, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবেন সুমন। কিন্তু শুটিং পিছিয়ে আগামী অক্টোবরে চূড়ান্ত করেছেন সুমন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী অক্টোবরে ছবির শুটিং হবে।ছবির লোকেশন ঠিক করা হয়েছে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকায়।

তবে নিজের প্রথম ছবির নাম কিংবা কাস্টিং নিয়ে জানতে চাইলে সুমন বলেন, আপাতত এই বিষয়ে কিছু জানাতে চাইছি না। তিনি জানান, আরও কিছুদিন পর ছবি ছবির শিল্পীদের নাম জানাবেন। একইসঙ্গে তার প্রথম চলচ্চিত্রের সবকিছু গণমাধ্যমে জানাবেন।

Tags: চঞ্চল চেীধুরীনাজিফা তুষিপ্রথম ছবিমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরিফুল রাজহাওয়া
Previous Post

এরশাদের আসনে জোটগতভাবে উপ-নির্বাচন হবে: রাঙ্গা

Next Post

ঢাকা মহানগরীর বাস ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় কী?

Next Post
পাবলিক পরিবহন

ঢাকা মহানগরীর বাস ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় কী?

অক্টোবরেই পাকিস্তান সফরে যাচ্ছে নারী ক্রিকেট দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT