চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবীর নন্দীর জন্য অপেক্ষায় স্ত্রী পূরবী নন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 07, মে 2019
in বিনোদন
A A

শেষবার স্ত্রীর হাতে রান্না করা শুটকি মাছ খেয়ে বাসা থেকে বিদায় নিয়েছিলেন সুবীর নন্দী, বলেছিলেন ফিরে এসে আবার খাবেন। এরমধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুসজ্জাসায় ছিলেন তিনি। এ সময় কারো সাথেই কথা বলতে পারেননি। মঙ্গলবার প্রয়াণ হলো তাঁর। আর স্বামীর সাথে শেষ সময়ের সেই সুখস্মৃতিটুকুন মনে করে রাজধানীর গ্রীন রোডের বাসায় গুমড়ে গুমড়ে কাঁদছেন তাঁর স্ত্রী পূরবী নন্দী। 

মৃত্যুর আগে প্রায় ২৩ দিন অসুস্থ হয়ে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। অসুস্থতার আগে যখন তিনি বাসায় থাকতেন তার স্ত্রী পূরবী নন্দীকে প্রায় রাতে ডেকে বলতেন যে, এতো সাধের পৃথিবীটাও একদিন ছেড়ে হতে হবে!

স্ত্রীকে উদ্দেশ্য করে সুবীর নন্দী বলতেন, ‘ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। আমি যখন থাকবো না, তখন জ্বেলে দিও সন্ধ্যা প্রদীপ। এই পৃথিবীটা কতোই সজীব!’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে মারা যান সুবীর নন্দী। তাঁর মৃত্যুর পর এদিন দুপুর বারোটার দিকে গ্রীনরোডের বাসায় গেলে দেখা যায় সুবীর নন্দীর পরিবারকে সান্ত্বনা দিতে হাজির হয়েছেন খুরশিদ আলম, রফিকুল আলম, শুভ্র দেব, বাদশা বুলবুল, কবির বকুলসহ সংগীত জগতের আরো কিছু পরিচিত মুখ।

দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে শেষ কয়েকদিনের স্মৃতি জানান স্ত্রী পূরবী নন্দী। তিনি বলেন, ‘কার সুরে’ গানটা তার খুব প্রিয় ছিল। ওটাই আমাকে শুনাতো। উনি রাতে মাথা নিচু করে গাইতেন।

‘আমি পাশের রুম থেকে দরজার কোনে এসে উঁকি দিয়ে দেখতাম। শেষবার যখন বাসা থেকে বের হন সেদিন আমার রান্না শুটকি মাছ খেয়েছিলেন। বলেছিলেন, খুব স্বাদ হয়েছে। ফিরে এসে আবার খাবেন। কিন্তু উনি আর এলেন না। কখনও আসবেনও না।’

পূরবী নন্দী বলেন, আমেরিকায় তার চিকিৎসার জন্য যাওয়ার কাগজপত্র সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু উনি দেশ ছেড়ে কোথাও যেতে চাননি। এটা শেষবার অসুস্থ হওয়ার আগের ঘটনা। উনি চেয়েছিলেন, সবসময় দেশেই থাকতে।

সুবীর নন্দীর চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না উল্লেখ করে পূরবী নন্দী বলেন, সামরিক হাসপাতালে চিকিৎসকরা সুবীর নন্দীকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন যেটা বলে বোঝানো যাবেনা। তারা খুব আন্তরিক ছিলেন। এটা খুব বেশি দেখা যায় না।

পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুবীর নন্দীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। দেশনেত্রী হয়ে উনি মায়ের মতো পাশে থেকেছেন বলে মনে করেন সুবীর নন্দির স্ত্রী পূরবী নন্দী।

সুবীর নন্দীর মৃতদেহ এখন সিঙ্গাপুর। বুধবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এই কিংবদন্তি গায়কের নিথর দেহ।  তার জামাতা রাজেশ শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেছেন, সিঙ্গাপুরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল ৬টা ১০ মিনিটে বাবাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা শাহজালাল বিমান বন্দরে পৌঁছানোর কথা। এরপর আমরা সরাসরি গ্রীন রোডের বাসায় নিয়ে আসবো। এরপর নয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে।

রাজেশ জানান, সম্মলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল ১১টায় সব শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুবীর নন্দীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখানে সৎকার পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে।

এক নজরে সুবীর নন্দী:
সুবীর নন্দী, বাংলা সংগীত জগতের কিংবদন্তি নাম। ১৯৬৩ সালে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালেই তিনি গান করতেন। এরপর ১৯৬৭ সালে তিনি সিলেট বেতারে গান করেন। তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান। লোকগানের ওস্তাদ ছিলেন বিদিত লাল দাস। সুবীর নন্দী গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে। দরদী কন্ঠের আধুনিক বাংলা গানের অবিস্মরণীয় এ কণ্ঠশিল্পী ৪৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গান গেয়েছেন আড়াই হাজারেরও বেশি। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য গান।

চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। এরপর থেকে তিনি অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। ১৯৮১ সালে তার একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিস্কো রেকর্ডিং এর ব্যানারে বাজারে আসে। বাংলাদেশের প্রতিনিধি হয়ে তিনি যুগোস্লাভিয়া, ইংল্যান্ড, সুইডেন, আমেরিকা, আরব আমিরাত, জাপান, নেপাল ও ভারতে সংগীত পরিবেশন করেছেন। চলচ্চিত্রের সংগীতে অবদানের জন্য তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন (মহানায়ক ১৯৮৪, শুভদা ১৯৮৬, শ্রাবণ মেঘের দিন হাজার ১৯৯৯, মেঘের পরে মেঘ ২০০৪)। এছাড়া চার বার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন। শিল্পকলা- সংগীতে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ সুবীর নন্দীকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

Tags: কবির বকুলখুরশিদ আলমরফিকুল আলমলিড বিনোদনশুটকি মাছশুভ্র দেবসুবীর নন্দী
Previous Post

ভিন্ন জাতে বিয়ে, অন্তঃসত্ত্বা মেয়েকে পুড়িয়ে হত্যা

Next Post

সারাদেশের ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ করার নির্দেশ

Next Post
করোনা

সারাদেশের ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ করার নির্দেশ

miraz

মিরাজের ব্রেক-থ্রুর পর সাকিবের ধাক্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT