চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবীর নন্দীকে হারানোর তিন বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 07, মে 2022
in বিনোদন
A A
প্রখ্যাত সংগীতজ্ঞের পোর্ট্রেট, চোখ বন্ধ করে ভাবনায় ডুবে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত বাংলা গানের কিংবদন্তী সংগীতশিল্পী সুবীর নন্দী চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো। ২০১৯ সালের এই দিনে (৭ মে) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি।

৮ মে ঢাকায় আসে তাঁর মরদেহ। এরপর ঢাকেশ্বরী মন্দির, শহীদ মিনার, এফডিসি ও চ্যানেল আইতে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য সম্পন্ন হয়।

দেশে ১৮ দিনের চিকিৎসা শেষে সংকটাপন্ন সুবীর নন্দীকে আরও উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সে বছরের ৩০ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এই শিল্পীর চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হলো না এই গুণী শিল্পীর। দেশে ফিরতে হলো নিথর দেহে।

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

১৯৮১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে। সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। চলচ্চিত্রে প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।

তাঁর কণ্ঠে কিছু সাড়া জাগানো গান থাকলো এখানে:

দিন যায় কথা থাকে:
১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ সিনেমায় কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক করার সুযোগ লাভ করেন সুবীর নন্দী। তবে ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এই গানই যেন বাংলা সংগীতাঙ্গনে তার জন্য বিছিয়ে দেয় লালগালিচা।

বন্ধু হতে চেয়ে তোমার:

পাহাড়ের কান্না দেখে:
একটি কথাই শুধু লিখেছি আমি:

পাখিরে তুই দূরে থাকলে:
সুবীর নন্দী এই তুমুল জনপ্রিয় গান গেয়েছেন ‘লাল গোলাপ’ সিনেমায়। তার ‘পাখিরে তুই দূরে থাকলে’ গানটি এখনো মুখে মুখে শোনা যায়।

কত যে তোমাকে বেসেছি ভাল:
১৯৮৬ সালে ‘উছিলা’ সিনেমায় গাওয়া ‘কত যে তোমাকে বেসেছি ভাল’ সুবীর নন্দীর জনপ্রিয়তাকে পৌঁছে দেয় আকাশছোঁয়া জায়গায়।

আমার এ দুটি চোখ পাথর তো নয়:
১৯৮৪ সালে আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমায় ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়’ গানটিও বেশ সাড়া ফেলে তখনকার দর্শক-শ্রোতাদের মাঝে। শুধু তাই নয়, এই গানটিই সুবীর নন্দীকে এনে দেয় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ও জনপ্রিয়তা পায় সমান তালে। লোকমুখে ঘুরতে থাকে এই গানগুলো।

তুমি নেই কাছে:


একটা ছিল সোনার কন্যা:
নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় ‘একটা ছিল সোনার কন্যা’ কথার গানটি সুবীর নন্দীকে শুধু তৃতীয় জাতীয় পুরস্কারই এনে দেয়নি; বরং তাকে বাংলা সংগীতাঙ্গনে অমরত্বের স্থানে পৌঁছে দিয়েছে।

ও আমার উড়াল পঙ্ক্ষী রে:
‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমারই আরেক গান ‘ও আমার উড়াল পঙ্ক্ষী রে’ সমানতালে জনপ্রিয়তা পায়, ছড়িয়ে পড়ে লোকমুখে। নিজ কণ্ঠে গাওয়া এই গানের মতোই যেন উড়াল দিয়ে চলে গেলেন চারবার পুরস্কার পাওয়া কণ্ঠশিল্পী সুবীর নন্দী।

Tags: গানচলচ্চিত্রপ্রয়াণ দিবসলিড বিনোদনসিনেমাসুবীর নন্দী
Previous Post

বাবা-মায়ের হাতের খাবারের স্বাদ রেস্তোরাঁয় পাই না: শাহরুখ

Next Post

আগামী বছরের জুন মাসে আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হবে: সেনাপ্রধান

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছরের জুন মাসে আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হবে: সেনাপ্রধান

আসিফ ও মিমি একসঙ্গে রোমান্টিক গানে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিমিকে নিয়ে আসিফের রোমান্টিক গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT