ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো আর্ট ওয়ার্কশপ। ‘আর্ট ওয়ার্কশপ ফর আরবান স্লাম চিলড্রেন’ শিরোনামে ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করে সুবিধাবঞ্চিত শিশুরা।
পুরো ওয়ার্কশপটির সার্বিক সহযোগিতায় ছিলো ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব।
এতে স্বনামধন্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন।
ওয়ার্কশপ শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ এবং রঙ পেন্সিল ও বই তুলে দেন সমরজিত রায় চৌধুরী এবং ক্লাবটির উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী।
সুবিধাবঞ্চিত এ শিশুরা সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা থেকে এমনিতেই পিছিয়ে। তাদের জীবনে একটু আনন্দ ও সৃষ্টিশীলতা তুলে আনতে ক্লাবটির আয়োজনের মূল উদ্দেশ্য।
সমরজিৎ রায় চৌধুরী বলেন, এ ধরণের কর্মশালা সুবিধাবঞ্চিত শিশুদের সৃষ্টিশীলতার বৃদ্ধি এবং সংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলবে।









