চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2023
in আদালত
A A
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতির জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধানমন্ডির বায়তুল আমান মসজিদ ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের পর দোহারে দু’টো জানাজার নামাজ শেষে আসরের নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য থাকা নাজমুল হুদা ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি সরকারে মন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি। তবে ২০১২ সালে বিএনপি থেকে বেরিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন। সবশেষ নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নাজমুল হুদা।

Tags: ব্যারিস্টার নাজমুল হুদাসুপ্রিম কোর্ট
Previous Post

ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ

Next Post

প্রথমার্ধে আমরা ছিলাম ‘জঘন্য’

Next Post
প্রথমার্ধে খেলার অবস্থা নিয়ে কোচের ব্যাখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে আমরা ছিলাম ‘জঘন্য’

অফিসের ভাঙাচোরা অবস্থা, কাগজপত্র ও আসবাবপত্র ছড়িয়ে পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT