চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল কর্মী রক্তাক্ত, তৈমুরের গাড়ি ভাঙচুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 26, মে 2022
in - সেমি লিড, আদালত
A A
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল কর্মীদের রক্তাক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ছাত্রদল কর্মীকে রক্তাক্তের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের গাড়ি।

বৃহস্পতিবার দুপুরে নাহিদ চৌধুরী নামের ওই ছাত্রদল কর্মীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মেরে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে তাকে এখান থেকে হাসপাতালে নেয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের মধ্যেই হামলার শিকার হন লিখন চৌধুরী নামের আরেক ছাত্রদল কর্মী।

এই হামলার ঘটনার ভিডিও ধারণ করার সময় এক আইনজীবীর ওপর হামলা করা হয় বলে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট। মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-আহ্বায়ক আবেদ রাজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের ট্রেজারার কামাল হোসেন, আইনজীবী ব্যারিস্টার সফিউল আলম মাহমুদ, গাজী তৌহিদুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ। বক্তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আইনজীবীর ওপর বহিরাগতের হামলার নিন্দা জনিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বহিরাগতের হামলার ঘটনার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ কর্মকর্তারা একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে।

এর আগে দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়। দোয়েল চত্বর এলাকায় আগে থেকেই অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে। ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছু দূর অগ্রসর হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দেন। ছাত্রলীগের পাল্টা ধাওয়ায় ছাত্রদল পিছু হটে। এসময় দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে।

একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের কেউ জাতীয় প্রেসক্লাবের ভেতরে ঢোকে। কেউ কেউ ঢুকে পড়ে হাইকোর্টের ভেতরে। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশকে লাঠিসোঁটা নিয়ে হাইকোর্টের ভেতর ঢুকতে দেখা যায়।

Tags: ছাত্রদলছাত্রলীগসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

বিপন্ন ও বিলুপ্তপ্রায় কাছিম সংরক্ষণে উদ্যোগ

Next Post

খরা ও দাবদাহে গাছের কাঁঠালে পোকা

Next Post
গাছে কাঁঠাল ফল ও পোকা, খরা ও দাবদাহে ক্ষতিগ্রস্ত গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খরা ও দাবদাহে গাছের কাঁঠালে পোকা

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনের জন্য প্রস্তুত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT