চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
11:16 পূর্বাহ্ন 22, মার্চ 2017
in আদালত
A A
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী ভোটগ্রহণের প্রথম দিনের কার্যক্রম বুধবার সকাল ১০টায় আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে শুরু হয়। এক ঘন্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রথম দিনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ।

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৮১ জন।

আওয়ামী সমর্থিত প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। আর সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদু।

এছাড়া আওয়ামী লীগ সমর্থিত হিসেবে সহ-সভাপতি ওজিউল্লাহ ও হোসনে আরা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জল ও শেখ মো. মাজু মিয়া।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বারের সাবেক সভাপতি মো. জয়নুল আবেদীন। সম্পাদক হিসেবে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন।

এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (রেজা) এবং সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দিপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মো. এমাদুল হক, আয়েশা আক্তার, মো. আহসানউল্লাহ, মো. মুসাব্বির হাসান ভূইয়া (রোমান), মো. হাসিবুর রহমান ও মৌসুমি আখতার।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- ফাহিমা নাসরিন মুন্নী, শেখ সিরাজুল ইসলাম, মোকলেসুর রহমান জাহিদ, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস ভূইয়া (বি এম ইলিয়াস কচি) ও মো. জাহাঙ্গীর আলম।

Tags: সুপ্রিম কোর্ট
Previous Post

পটুয়াখালির কলাপাড়ায় গড়ে উঠেছে এশিয়ার প্রথম ‘পানি জাদুঘর’

Next Post

টেকনাফে ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

Next Post

টেকনাফে ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

ব্যক্তির বদলে এবার প্রতীক দেখে ভোট দেবেন কুমিল্লার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT