চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফল ঘোষণায় নজিরবিহীন অপেক্ষা: সমাধান কোন পথে?

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:03 অপরাহ্ন 22, মার্চ 2022
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের একজন প্রবীণ আইনজীবী ও বিচারক, পেশাদারিত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে ভোট গণনা নিয়ে নজিরবিহীন এক পরিস্থিতিতে থমকে আছে সব পদের ফল ঘোষণা। কোন প্রক্রিয়ায় এর সমাধান আসবে? সেটাই এখন বহু মানুষের প্রশ্ন।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। ভোট গণনার রাতের জটিল পরিস্থিতির মুখে সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটির কাছে পদত্যাগপত্র দেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে এ ওয়াই মসিউজ্জামান বলেন, ‘এটা তো আমাদের ঘরের ব্যাপার। দু-পক্ষ এ নিয়ে কথা বলতে চাইলে আমি তাদের সাথে কথা বলবো।’

উদ্ভুত পরিস্থিতির সমাধান সম্পর্কে বিএনপি সমর্থিত সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি মনে করি নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অভিমান করে পদত্যাগপত্র দিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সবার উপস্থিতিতে মোবাইলে লাউডস্পিকার দিয়ে গত পরশু দিন (রোববার) আমি নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়কের সাথে কথা বলেছি। এই উদ্ভুত পরিস্থিতির সমাধান উনি করবে বলে আমি বিশ্বাস করি।’

তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আবদুন নূর দুলাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান নিজেই পদত্যাগপত্র দিয়েছেন। তাই ওই পদে সে আর নেই। নতুন একজনকে ওই পদে নিয়ে সম্পাদক পদের ভোট ফ্রেশ কাউন্টিং করে ফল ঘোষণা করতে হবে। তাতেই সমস্যার সমাধান হবে।’

গত ১৫ এবং ১৬ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ হয়। পরেরদিন ১৭ মার্চ বিকেল সাড়ে চারটায় ভোট গণনা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।

গণনায় বিভিন্ন টেবিল থেকে আসা ভোটের অনানুষ্ঠানিক যোগফলে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুস (বর্তমান সম্পাদক) কিছুটা এগিয়ে ছিলেন। তবে অনিয়মের অভিযোগ তুলে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়কের কাছে এক পর্যায়ে আবেদন জানান আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আবদুন নূর।

তা নিয়ে মধ্যরাতে হইচই-হট্টগোল শুরু হয়। অনেকেই সেই সময় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়কের পদত্যাগ চান। সেই সাথে উপস্থিত কয়েকজন আপত্তিকর কথা বলার পাশাপাশি অসৌজন্যমূলক আচরণও করেন।

সেই রাতের প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী এসব তথ্য জানিয়ে বলেন, ‘সমিতির দক্ষিণ হলে তখন অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান ও উপ-কমিটির অন্য সদস্যরা।’

এক পর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে ভোট গণনার স্থান থেকে বেরিয়ে যাওয়ার আগে এ ওয়াই মসিউজ্জামান জানান সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে করা আবেদন দুই পক্ষের উপস্থিতিতে ১৮ মার্চ বেলা তিনটায় নিষ্পত্তি করা হবে।

কিন্তু নির্ধারিত ১৮ মার্চ এ ওয়াই মসিউজ্জামান গণমাধ্যমকে জানান, ‘স্বাস্থ্যগত কারণে ১৭ মার্চ রাত ১টায় সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটির কাছে আমি পদত্যাগপত্র দিয়ে দিয়েছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতির দুটি এবং সদস্যের তিনটি পদসহ মোট ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) প্রার্থীরা ভোটের যোগফলে এগিয়ে ছিলেন।

সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদকের দুটি এবং সদস্যের চারটি পদসহ মোট আটটি পদে বিএনপি সমর্থিত (নীল প্যানেল) প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সম্পাদক পদে ভোট গণনা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে কোনো পদের ফলাফলই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৩ জন। আর মোট ভোটার ছিল ৮ হাজার ৬২৩ জন। সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচনী সাব-কমিটি (নির্বাচন কমিশন) এবারের নির্বাচন পরিচালনা করেন।

Tags: আইনজীবীনির্বাচন
Previous Post

কনটেন্ট নির্মাতাদের জন্য লাইকি’র নতুন ফিচার

Next Post

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Next Post
চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধের কারণে যাত্রীরা অপেক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুইজন পুরুষ সংবাদ উপস্থাপক, একজন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি না আমরা, গড়ে তুলবো এক নতুন সাংস্কৃতিক অঙ্গন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT